সুকুমার সরকার, ঢাকা: পিঁয়াজের ঝাঁজে বাংলাদেশবাসীর চোখে জল। কারণ, প্রতিনিয়তই বাড়ছে দাম। বর্তমানে খুচরো বাজারে কেজি প্রতি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়৷ এহেন পরিস্থিতিতে শনিবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, আগামী মঙ্গলবার বিদেশ থেকে পিঁয়াজের প্রথম চালান ঢাকা এসে পৌঁছবে৷ ফলে কিছুটা হলেও কমতে পারে দাম৷
এদিন, বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র মহম্মদ আবদুল লতিফ বকসি জানান, মিশর থেকে পণ্যবাহী বিমানে পিঁয়াজ আসছে৷ আগামী মঙ্গলবার ঢাকায় প্রথম চালান এসে পৌঁছবে৷ পর্যায়ক্রমে অন্যান্য দেশ থেকেও পিঁয়াজে আসবে বাংলাদেশে৷ ফলে আগামী দিনে দাম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে৷ ক্রমশ বাড়তে থাক দামে লাগাম টানতে, বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ তুরস্ক মিশর, আফগানিস্তান ও সংযুক্ত আরব অমিরশাহী থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করছে।
এদিকে, ঢাকার বসুন্ধরা, নতুনবাজার ও বাড্ডা বাজারে খুচরো বাজারের অধিকাংশ দোকানেই পিঁয়াজের দেখা মিলছে তুলনায় অনেক কম। বর্তমানে দেশি পিঁয়াজের দাম কেজি প্রতি ২২০ টাকায় পৌঁছেছে৷ বিক্রেতারদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বেশি দামে পিঁয়াজ কিনতে হচ্ছে তাঁদের। সেজন্য নিরুপায় হয়ে বেশি দামে তা বিক্রি করতে হচ্ছে। তারা যদিও ব্যবসায়ীদের অভিযোগ শুনতে নারাজ। তাঁদের অভিযোগ, ব্যবসায়ীদের কাছে এ এক নতুন অজুহাত। আদতে এতো বেশি দামে পাইকারি বাজার থেকে পিঁয়াজ কিনতে হচ্ছে না তাঁদের। সরকারের তরফে পিঁয়াজের দাম নিয়ন্ত্রণের সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ক্রেতাদের। এভাবে দাম বাড়তে থাকায় অনেকের হেঁশেলেই আর পিঁয়াজ ঢুকছে না বলেও দাবি বহু গৃহস্থের।
[আরও পড়ুন: বিবাহিত শিক্ষিকাকে জোর করে বিয়ে করল মেয়র, আতঙ্কে চুপ স্বামী[
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধে মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে আমেরিকা! হেগসেথ বললেন, ‘যত্তসব বাজে কথা’
-
মানসিক চাপ ফুটে ওঠে ত্বকেও, পুজোর আগে ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কীভাবে?
-
ভরা মঞ্চে মোদির মাকে নিয়ে মশকরা! ‘অপমান করেনি তো’, রাহুলের পাশে দাঁড়াল মমতা তৃণমূল
-
তারেকের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! দেশজুড়ে অসংখ্য বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, পাকড়াও ৫১৫
-
জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় বিসিসিআই, কারণ ব্যাখ্যা বোর্ড সচিবের