সুকুমার সরকার, ঢাকা: ওপার বাংলায় আজ এক কালো দিন৷ প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনানায়ক, বাংলাদেশ রাজনৈতিক মহলের প্রথম সারির ব্যক্তিদের মধ্যে অন্যতম হুসেন মহম্মদ এরশাদের মৃত্যু হয়েছে রবিবার সকালে৷ এমন এক ব্যক্তিত্বের প্রয়াণের যথাযথ মর্যাদার সঙ্গে শেষকৃত্যের তোড়জোড় চলছে দেশজুড়েই৷ তারই মাঝে সংশয় দেখা দিল, কোথায় হবে তাঁর অন্তিম কাজ৷
[আরও পড়ুন: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ]
রাজধানী ঢাকার পাশাপাশি গুঞ্জন উঠেছিল, রংপুর অর্থাৎ যেখানে এরশাদ প্রথম জীবন কাটিয়েছেন সেখানে হতে পারে দফনকাজ৷ কিন্তু পরবর্তীতে এরশাদের নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে ঠিক হয়েছে, মঙ্গলবার ঢাকার সামরিক কবরস্থানেই তাঁর অন্তিমশয্যা পাতা হবে৷ একথা জানিয়ে দিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু৷
দীর্ঘ টানাপোড়েনের পর রবিবার সকাল ৭টা ৪৫ নাগাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ খবর পেয়ে তাঁর স্ত্রী রওশন এবং ছেলে শাদ হাসপাতালে যান৷ আজ এরশাদের মৃতদেহ রাখা হবে হাসপাতালের মর্গেই৷ এরপর আগামী দু’দিন ধরে রয়েছে বেশ কয়েকটি কর্মসূচি৷ জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খোন্দকার দেলওয়ার জালালি জানিয়েছেন, রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে৷ আর সোমবার সকাল ১০টা নাগাদ জাতীয় সংদের দক্ষিণ প্লাজায় হবে তাঁর দ্বিতীয় জানাজা৷ বেলা ১১টায় এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির সদর কার্যালয়ে৷ এরপর মঙ্গলবার হেলিকপ্টারে করে এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে, যেখানে তিনি কাটিয়েছিলেন শৈশবের দীর্ঘ সময়৷ প্রথমে ঠিক হয়েছিল, সোমবারই রংপুরে যাবে এরশাদের দেহ৷ পরে কর্মসূচি বদলে ফেলা হয়৷
[আরও পড়ুন: অনৈতিকভাবে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ, নোবেলজয়ী ইউনুসকে তলব আদালতের]
রংপুরে সকলে শেষশ্রদ্ধা জানানোর পর এরশাদের দেহ ফেরানো হবে ঢাকায়৷ এবং বিকেলে সামরিক কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনানায়ক হুসেন মহম্মদ এরশাদ৷ সেইসঙ্গে পদ্মাপাড়ের রাজনৈতিক ইতিহাসে ইতি ঘটবে একটি অধ্যায়৷
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক