সরকার বদল হলেও বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির ছবিটা এতটুকু বদলায়নি। জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত দেশের সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের ধরপাকড় চলছেই। এবার হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হল সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন সংসদ সদস্য মমতাজ বেগমকে (Momtaz Begum Arrested)। বুধবার তাঁকে আদালতে পেশ করার সময় ভিন্ন ছবি দেখা গেল। হেলমেটে মাথা ঢাকা মমতাজকে দেখে প্রাথমিকভাবে চিনতে অসুবিধা হলেও তাঁকে চেনামাত্র সমবেত জনতা গেয়ে উঠলেন তাঁরই বিখ্যাত গান – ‘বুক ফাইট্টা যায়।’ কেউ কেউ গায়িকার কাছে গান শোনার আবদারও করেন। যদিও জমায়েতের মাঝখান থেকে গায়িকাকে নিরাপদে নিয়ে যান পুলিশকর্মীরা। মমতাজ বেগমকে কারাগারে রাখার নির্দেশ দেন বিচারক।
এদিন আদালতে আসার সময় হেলমেট পরা মমতাজকে অনেকে চিনতে পারেননি। তাঁরা জানতে চান, কে উনি? পুলিশের তরফে গায়িকার পরিচয় দিলে অনেকে গেয়ে ওঠেন তাঁরই বিখ্যাত গান ‘বুক ফাইট্টা যায়।’ কারও কারও দাবি, সংসদ সদস্য থাকাকালীন তো কোনও গান করেননি। এখন গান গেয়ে জনতার আবদার পূরণ করতে হবে।
লোকসঙ্গীতশিল্পী হিসেবে বাংলাদেশে বেশ জনপ্রিয় মমতাজ বেগম। ২০০৮ সালে আওয়ামি লিগের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালেও তিনি জয়ী হন। তবে ২০২৪ সালের নির্বাচনে হেরে সংসদ সদস্যের পদ খোয়ান মমতাজ। সেবছরই হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারকে উৎখাতের জন্য দেশে বিশাল গণ-অভ্যুত্থান হয়। অভিযোগ, সেসময় মমতাজ বেগম আওয়ামি লিগের হয়ে আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। সেসময় মীরপুরের একজনকে হত্যার চেষ্টার অভিযোগে তাঁর নাম জড়ায়। এরপরই গত ১২ জুন মমতাজকে গ্রেপ্তার করা হয়। ‘ফ্যাসিস্ট’ হাসিনা সরকারকে সহযোগিতা করার অভিযোগে গায়িকাকে কারাবন্দির জন্য সওয়াল করেন আইনজীবী। ঢাকা মেট্রোপলিটান আদালতের নির্দেশ এতদিন কারাগারে ছিলেন। বুধবার ফের মমতাজকে আদালতে পেশ করা হয়। সেসময়ই তাঁকে ঘিরে রীতিমতো রঙ্গ চলে।
জানা গিয়েছে, এদিন আদালতে আসার সময় হেলমেট পরা মমতাজকে অনেকে চিনতে পারেননি। তাঁরা জানতে চান, কে উনি? পুলিশের তরফে গায়িকার পরিচয় দিলে অনেকে গেয়ে ওঠেন তাঁরই বিখ্যাত গান ‘বুক ফাইট্টা যায়।’ কারও কারও দাবি, সংসদ সদস্য থাকাকালীন তো কোনও গান করেননি। এখন গান গেয়ে জনতার আবদার পূরণ করতে হবে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এজলাসে শুনানি শেষে ফের মমতাজকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
আমতা বিস্ফোরণে মূল ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ, চলছে জিজ্ঞাসাবাদ
-
এবার কি অধরাই আমসত্ত্বের স্বাদ? আশঙ্কায় মালদহ
-
‘আপনারা ওই…’, তরুণীদের উদ্দেশে ভারত-বিদ্বেষী মন্তব্য! অভিযুক্ত বাংলাদেশি ওয়েটার
-
১০০০০০’রও বেশি জওয়ান, ইতিহাসে সর্বাধিক আধাসেনা মোতায়েন! অমরনাথ যাত্রা যেন দুর্গ
-
দলবিরোধী কাজ! বর্ধমানে দুই পদ্ম নেতাকে শোকজ, সাময়িক বরখাস্ত