ভুট্টাখেতে দেখতে পাওয়া গেল এক অতিকায় প্রাণীকে। আর সেই প্রাণীকে দেখেই আতঙ্ক ছড়াল বাংলাদেশের নাটোরে। দাবি, ওই অঞ্চলে যে চারপেয়েকে দেখা গিয়েছে, সেটি বাঘ! আর সেই গুঞ্জনকে কেন্দ্র করেই এলাকায় তুমুল উত্তেজনা। ভাইরাল হয়ে গিয়েছে ২২ সেকেন্ডের একটি ভিডিও।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নামার আগে নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ এলাকায় আচমকাই দেখা গেল ভুট্টাখেতে হাঁটছে একটি অতিকায় প্রাণী। ২২ সেকেন্ডের ভিডিওটি দেখে বাঘ বলেই মনে করা হচ্ছে। আর তার জেরে যে আতঙ্ক ছড়াল তাতেই এলাকার বহু বাসিন্দাই সন্ধ্যার পরে আর রাস্তায় বের হননি। পাশাপাশি গবাদিপশুর দিকেও নজরদারি শুরু হয়। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শেয়াল বা কুকুরের থেকে অনেক বড় প্রাণীটি বাঘ বলেই মনে হচ্ছে। একজন ভিডিও করে সেটি সোশাল মিডিয়ায় আপলোড করার পর চাঞ্চল্য আরও ছড়ায়। তবে নাটোর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে জানিয়েছেন, প্রাণীটিকে এতটাই অস্পষ্ট অবস্থায় দেখা যাচ্ছে যে, বোঝা মুশকিল সেটা বাঘ কিনা। তাছাড়া এই এলাকায় বাঘ কখনওই দেখা যায়নি। তাই ওই প্রাণীাটিকে দেখে অযথা হামলা করা থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ”মনে রাখতে হবে, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।” সেই সঙ্গেই তাঁর যুক্তি প্রাণীটি বাঘ হলে মানুষের উপস্থিতি টের পেতেই পালাতে চেষ্টা করত না। বরং পালটা আক্রমণ করত। এই দিকগুলি বিবেচনা করে প্রাণীটি বাঘ নয় বলেই মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার জেলা হচ্ছে কলকাতাও! বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণায় বিভ্রান্তি, কেন এহেন সিদ্ধান্ত সরকারের?
-
এতদিন টাকা ঢুকত তৃণমূল নেতাদের পকেটে! গঙ্গা ভাঙনে বাজেট বরাদ্দে খুশি জঙ্গিপুর
-
বন্যেরা বনে সুন্দর, কিন্তু সাপ এয়ার কুলারে! সোনালি বিষধরের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
-
তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের
-
৭০ বছরের নজির ভেঙে ১০ দিনে গোলের সেঞ্চুরি! কেন এত গোল হচ্ছে এবারের বিশ্বকাপে?