Domkal

উস্কানি ও বিতর্কিত বার্তা প্রচার! ডোমকলে গ্রেপ্তার ২ কনটেন্ট ক্রিয়েটর

উস্কানিমূলক ও বিতর্কিত কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে ডোমকল থানা এলাকার দুই কনটেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের কামুরদিয়াড় এলাকার। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২০:৫৫

options
link
উস্কানি ও বিতর্কিত বার্তা প্রচার! ডোমকলে গ্রেপ্তার ২ কনটেন্ট ক্রিয়েটর
আদলতে নিয়ে যাওয়া হচ্ছে এক ধৃতকে। নিজস্ব চিত্র

উস্কানিমূলক ও বিতর্কিত কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে ডোমকল থানা এলাকার দুই কনটেন্ট নির্মাতাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের কামুরদিয়াড় এলাকার। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। তাঁদের বাড়ি ডোমকল থানার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কামুরদিয়াড় এলাকায়। অভিযোগ, সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরির আড়ালে ধর্ম, মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে উস্কানিমূলক ভিডিও ও রিল তৈরি করে প্রচার করতেন তাঁরা।

Advertisement

বিশেষ সূত্রের খবর, সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের উপর পুলিশের নিয়মিত নজরদারি চালানো হয়। সেই মনিটরিং টিমের রিপোর্টের ভিত্তিতেই শনিবার গভীর রাতে অভিযান চালানো হয়। সেখানেই ২ কন্টেন্ট ক্রিয়েটর যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের পর ফিরোজ আল মামুন আক্ষেপ করে বলেন, “যাদের জন্য এসব বানাতাম, তারাই আজ পাশে নেই।” তবে তিনি কাদের কথা উল্লেখ করতে চেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পুলিশ জানিয়েছে, কার নির্দেশে, কার মদতে এবং কী উদ্দেশ্যে এই ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর পিছনে কোনও সংগঠিত চক্র বা নেটওয়ার্কের মদত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত কয়েক বছর ধরেই ওই দুই যুবককে বিভিন্ন রাজনৈতিক ও সরকারবিরোধী বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করতে দেখা যেত। অভিযোগ, বিভিন্ন ইস্যুকে সামনে এনে ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে রিল তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হত। অল্প সময়ের মধ্যেই তাঁদের পরিচালিত ওই সামাজিক মাধ্যম পেজ জনপ্রিয়তা লাভ করে। সেই পেজে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আক্রমণাত্মক কনটেন্ট প্রকাশ করা হত বলে অভিযোগ। এসব কনটেন্টকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় বিষয়টি পুলিশের নজরে আসে। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার নেপথ্যের সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.