নিউ জলপাইগুড়ি স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৪ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল আরপিএফ। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি পৌঁছতেই আরপিএফ ও এনজেপি জিআরপির যৌথ অভিযানে সাধারণ কামরা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোন পথে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা? সেই প্রশ্নই খুঁজছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর সাধারণ কামরায় তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় সন্দেহের বসে ৪ জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর চারজনকে আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময়ে তাঁদের এনজেপি জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
ধৃতদের বয়স ১৭ থেকে ২৬ বছরের মধ্যে। সূত্রের খবর, তাঁদের কাছ থেকে মায়ানমারের ঠিকানা পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বাংলাদেশে বসবাস করছিলেন। পরে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর অসম থেকে ট্রেনে চেপে পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। কী কারণে তাঁরা পঞ্জাব যাওয়ার চেষ্টা করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পঞ্জাব পৌঁছনোর আগেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে থাকা নথিপত্র ও পরিচয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছে, বাংলাদেশ থেকে অসম হয়ে এভাবেই ভারতে প্রবেশ করছেন অনুপ্রবেশকারীরা।
কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করল, সীমান্ত পারাপারে তাঁদের কে বা কারা সাহায্য করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কেন পঞ্জাবে যাওয়ার চেষ্টা করছিলেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সঙ্গে কোনও পাচারচক্র বা অন্য কোনও সংগঠিত অপরাধ চক্রের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন এনজেপি জিআরপি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে যায় আজান, বাংলার সাড়ে ৩০০ বছরের পুজোয় অটুট সম্প্রীতি
-
মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই মোদি! শেষ মুহূর্তে সূচি বদল, থাকতে পারেন কারা?
-
সৌরভের ‘বিগ বস বাংলা’ স্ক্রিপ্টেড? চর্চার মাঝে মুখ খুললেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী শিলাজিৎ
-
একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
-
রেজিস্ট্রেশন, নাম যাচাই না করে নিয়োগ নয়! ভুয়ো চিকিৎসক ধরতে একাধিক নির্দেশিকা রাজ্যের