রাস্তাতেই সঙ্গমরত অবস্থায় দেখেন দুই পথকুকুরকে। তা দেখেই যেন মাথায় রক্ত চড়ে যায় মাংস ব্যবসায়ীর। অভিযোগ, তার মধ্যে একটি সারমেয়র লিঙ্গে ছুরি দিয়ে আঘাত করে সে। নদিয়ার (Nadia) তাহেরপুরের ঘটনায় ওই মাংস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
গত ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তাহেরপুর মাছ বাজার সংলগ্ন এলাকায় দুটি পথচলা সারমেয় সঙ্গম করছিল। অভিযোগ, সেই সময় তাহেরপুর মাছ বাজারের মাংস ব্যবসায়ী মানিক দাস রেগে যান। মাংস কাটার ধারালো ছুরি দিয়ে একটি সারমেয়র লিঙ্গে আঘাত করে। কুকুরটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। আহত সারমেয়টিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার। চিকিৎসকদের দাবি, চিকিৎসা পেতে আরও দেরি হলে কুকুরটির প্রাণহানির আশঙ্কা ছিল। অভিযোগের পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান মানিক দাস। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে রানাঘাট আদালতে পেশ করা হয়।
কী কারণে ওই ব্যবসায়ী এমন হিংসাত্মক আচরণ করল, তা স্পষ্ট নয়। কুকুরের প্রতি ঘৃণা নাকি রাস্তায় সঙ্গমরত অবস্থায় আপত্তিতে হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত মাংস ব্যবসায়ী নিজেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। অন্যান্য ব্যবসায়ীদের দাবি, অভিযুক্ত মোটেও বদমেজাজি নন। বরং সকলের সঙ্গে মিলেমিশেই থাকেন। পথকুকুরের প্রতি তীব্র ঘৃণা রয়েছে, তা তাঁরা জানতেন না। তাই কেন আচমকা এমন কাণ্ড ঘটালেন মাংস ব্যবসায়ী, তা বুঝতে পারছেন না কেউ। এই ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরাও। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’