জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। নবম শ্রেণির স্কুল ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে (Gopalnagar)।
জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকারই বাসিন্দা অভিযুক্ত যুবক। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সে। তার পাশাপাশি টিউশনও পড়াত। এলাকার অনেক পড়ুয়াই তার কাছে পড়ত। চলতি বছরের জানুয়ারি মাস থেকে তার কাছে পড়া শুরু করে ওই নাবালিকা। অভিযোগ, এরপর থেকে সুযোগ পেয়ে একাধিকবার ও ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক। কিন্তু ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি নাবালিকা। তবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল নির্যাতিতা।
[আরও পড়ুন: বাইকে ধাক্কা ট্রাকের, ৩৪ নং জাতীয় সড়কের দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলেও অক্ষত শিশু]
স্থানীয় সূত্রে খবর, নাবালিকা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। কারও সঙ্গে বিশেষ কথা বলত না। বিষয়টিতে সন্দেহ হয় পরিবারের। এরপর চেপে ধরতেই পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। গোটা বিষয়টা জানায় সে। বৃহস্পতিবার বিকেলে গোপালনগর থানার দারস্থ হয় পরিবার৷ অভিযোগ পেয়ে পুলিশ পকসো ধারায় মামলা রজু করেছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।
এই ঘটনা এই প্রথম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার প্রকাশ্যে আসছে নারী নির্যাতনের ঘটনা। এ নিয়ে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তদের শাস্তি হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি।
[আরও পড়ুন: বিএড পড়তে চাই, মুখ্যমন্ত্রীর কাছে আরজি প্রথম শবর স্নাতকোত্তরের]
সর্বশেষ খবর
-
প্রচুর রিসার্চ, তারপর রিহার্সাল করে খুন! হবু স্বামী কেতনকে হত্যা করতে নীল নকশা সিয়ার
-
জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে
-
বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস! সেই ঘর দখলমুক্ত বিজেপির
-
আসছে শিবের প্রিয় শ্রাবণ মাস, ভোলেবাবাকে তুষ্ট করতে অবশ্যই মেনে চলুন এই ৭ নিয়ম
-
‘সেলিব্রিটি বলেই আমাকে ইউজ করেছেন’, মমতার তারকা-প্রীতি নিয়ে বেনজির তোপ রচনার