মদ্যপ অবস্থায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আলিপুরদুয়ার জেলা আদালত। মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন বিচারক রমেশ প্রধান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোষীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা অনাদায়ে আরও ছয় মাস জেলে থাকতে হবে তাকে।
আরও পড়ুন:
দোষী সাব্যস্ত হওয়া ছেলের নাম বাবলু বর্মণ। আলিপুরদুয়ার (Alipurduar) ১ ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চকোয়াখেতি গ্রামে এই হাড় হিম করা খুনের ঘটনাটি ঘটে। ২০২৪ সালের ১৮ জুলাই বাবলুর সঙ্গে তার বাবা জগবন্ধু বর্মণের পারিবারিক বিষয়ে বিবাদ হয়। এর জেরে মদ্যপ অবস্থায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সে। এরপর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনএসের ১০৩ (১) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
২০২৫ সালের মার্চ মাসে এই মামলার শুনানি শুরু হয়। ১৪ জন সাক্ষীর বয়ান রেকর্ড ও সওয়াল জবাবের পর ছেলেকে দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বিচারক রমেশ প্রধান। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, যা অনাদায়ে আরও ৬ মাস জেলের সাজা শোনানো হয়েছে। এবিষয়ে আলিপুরদুয়ার জেলা আদালতের সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার বলেন, “আমরা বিচারের বাণীকে নীরবে নিভৃতে কাঁদতে দেইনি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?
-
উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীক পাচ্ছেন মমতাই! ফের কমিশনের তলব পেয়ে বড় দাবি কালীঘাট তৃণমূলের
-
কড়া নাড়ছে শরৎ, বৃষ্টি কি এবার বিদায়ের পথে? কী জানাল হাওয়া অফিস