বারুইপুর কাণ্ডের ছায়া এবার কালনায়! টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরা হল না নাবালিকার। এলাকার খড়ি নদীতে রহস্যজনকভাবে মিলল ওই ছাত্রীর নিথর দেহ। নাদনঘাট এলাকায় এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ৯ বছর বয়সি ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে মৃতের পরিবার। ঘটনার পর এলাকারই এক নাবালক ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাদনঘাট থানার পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার বাড়ি নাদনঘাট থানা এলাকাতেই। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। মঙ্গলবার সকালে এলাকারই এক গৃহ শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল সে। সেখানে অভিযুক্ত ওই নাবালকও পড়তে গিয়েছিল বলে দাবি মৃতের পরিবারের। ছুটির নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুঁজি। গ্রামবাসীরাও এলাকায় খোঁজ শুরু করেন। সেই সময় অভিযুক্ত নাবালক নির্যাতিতার পরিবারের সদস্যদের জানায়, ওই ছাত্রীকে একজন বাইকে করে তুলে নিয়ে চলে গিয়েছে। এরপরেই ওই নাবালিকার পরিবার ও স্থানীয় মানুষজন থানায় গিয়ে পুলিশকে ঘটনার কথা জানায়। দুপুরের পর খড়ি নদীতে ওই ছাত্রীর মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। মৃতদেহ নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নাবালক ও তার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নাদনঘাট থানার পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। ওই নাবালিকার দেহও একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল। বারুইপুরের পর এবার কালনার নাদনঘাটে নদী থেকে উদ্ধার হল নাবালিকার দেহ। তাকেও ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব
-
‘ভোটে লড়তে দিন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান