Arup Roy

হাসপাতালে ‘দাদাগিরি’ অরূপ রায়ের! প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠকে জুতোপেটা মহিলাদের

মঙ্গলবার অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসেনজিৎ হাজরা নামের এক ব্যক্তিকে জুতোপেটা ও মারধর করেন কয়েকজন মহিলা।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৯:৪৯

options
link
হাসপাতালে ‘দাদাগিরি’ অরূপ রায়ের! প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠকে জুতোপেটা মহিলাদের
২৬ মে। মঙ্গলবার। অরূপ রায়-ঘনিষ্ঠকে জুতোপেটা মহিলাদের। নিজস্ব ছবি।

সরকারি নিয়মের তোয়াক্কা না করে বেআইনিভাবে হাসপাতাল চালানোর অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার একটি চাইল্ড হাসপাতালে। দীর্ঘদিন ধরে হাসপাতালের মহিলা কর্মীদের বেতন আটকে রাখা-সহ হেনস্তার অভিযোগও উঠেছে প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসেনজিৎ হাজরা নামের এক ব্যক্তিকে জুতোপেটা ও মারধর করেন কয়েকজন মহিলা। তিনি হাসপাতালেরই কর্মী বলে জানা গিয়েছে।

Advertisement

কয়েক বছর আগে রেড ক্রস সোসাইটি ও রাজ্য সরকারের উদ্যোগে হাওড়ায় একটি চাইল্ড হাসপাতাল তৈরি হয়েছিল। হাওড়ার পুরসভার প্রাক্তন পুর প্রশাসক ডা. সুজয় চক্রবর্তীর নেতৃত্বে এই হাসপাতালের কাজকর্ম শুরু হয়েছিল। কিন্তু পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুজয়কে সরিয়ে ডা. নিশীথ রঞ্জন চৌধুরিকে এই হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই হাসপাতালে বেআইনিভাবে বিভিন্ন কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। টেকনিক্যাল জ্ঞান না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে একাধিক কর্মী নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, পুরনো মহিলা কর্মীদের উপর লাগাতার হেনস্তা চলেছে। বেতনও আটকে রাখার অভিযোগ তুলেছেন মহিলারা। এছাড়াও অরূপ রায়ের নির্দেশে দিনের পর দিন বেআইনিভাবে হাসপাতাল চালানো হয়েছে। এই নিয়ে মঙ্গলবার হাওড়ার চাইল্ড হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর অরূপ ঘনিষ্ঠ প্রসেনজিতকে বেধড়ক মারধর করেন মহিলারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ওই হাসপাতালে পর্যাপ্ত জল নেই। সরকারি নিয়ম মেনে হাসপাতালে কাজকর্ম হচ্ছে না। রেড ক্রসের বিল দেখিয়ে নানারকম দুর্নীতি করা হয়েছে। এসবের প্রতিবাদ করলে তিন মহিলা কর্মীকে ভয়ও দেখানো হয়েছে। মন্দিরা চক্রবর্তী নামের এক মহিলা কর্মী বলেন, “সরকারি নিয়মের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে হাসপাতাল চালিয়ে গেছেন অরূপ রায়। প্রাক্তন মন্ত্রীর নাম করে নিশীথ চৌধুরি এই চক্র চালাচ্ছেন। আমরা চাই, হাসপাতাল নিয়মে এবং রেড ক্রস রেড ক্রসের নামে চলুক। অরূপ রায়ের দাদাগিরি আমরা মানব না। অরূপের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের ভয় দেখিয়েছে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.