বিক্রম রায়, কোচবিহার: ভোটে কারচুপি হয়েছে, এই অভিযোগে কোচবিহারের ডিসিআরসি সেন্টারে ধরনায় বসলেন নিশীথ প্রামাণিক৷ সেখানে জেলাশাসকের দপ্তরের পাশাপাশি রয়েছেন নির্বাচনী আধিকারিকদের কার্যালয়ও৷ বিজেপি প্রার্থীর ধরনা ঘিরে ভোটগ্রহণ পর্ব শেষে উত্তপ্ত গোটা এলাকা৷ ধরনা তুলতে গেলে গেরুয়া শিবিরের সৈনিকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা আইসি, অতিরিক্ত পুলিশ সুপারকে ধাক্কা দেন বলেও অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের৷ যদিও বিজেপি প্রার্থী এই দাবি মানতে নারাজ৷ তাঁর পালটা হুঁশিয়ারি কেন প্রথম দফার নির্বাচনে ভোট লুঠ হল, তার যথোপযুক্ত উত্তর রিটার্নিং অফিসারের কাছ থেকে না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ৷
[ আরও পড়ুন: ভারতীর প্রচারে গো ব্যাক স্লোগান, অবস্থান বিক্ষোভে বিজেপি প্রার্থী]
প্রথম দফার নির্বাচনে ব্যাপক অশান্তি হয়েছে৷ একাধিক বুথে পড়েছে অবাধে ছাপ্পা ভোট৷ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধের মুখে ডিসিআরসি সেন্টারের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন নিশীথ প্রামাণিক৷ কোচবিহারের বিজেপি প্রার্থীর অবস্থান হঠাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ নিশীথের সঙ্গে কথা বলতে যান আধিকারিকরা৷ পুলিশকে বাধা দেয় প্রার্থীর নিরাপত্তারক্ষীরা৷ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান৷ পুলিশের সঙ্গে প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন৷ পুলিশকর্মীদের দাবি, বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার, আইসিকেও ধাক্কা দেন৷ তাতেই ক্ষিপ্ত হন আধিকারিকরা৷
[ আরও পড়ুন: প্রচার মিছিলে কটূক্তি, মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকে ‘মার’ বাবুলের]
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের ডিসিআরসি সেন্টার এবং সংলগ্ন এলাকা৷ যদিও অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী৷ তাঁর দাবি, প্রথম দফার নির্বাচনে বৃহস্পতিবার কোচবিহারের একাধিক বুথে বারবার ইভিএম বিকলের নামে ভোটে কারচুপি করা হয়েছে৷ এছাড়াও ভোটার এবং সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে৷ কেন এমন ঘটনা ঘটল, এ বিষয়ে রিটার্নিং অফিসারের সদুত্তর না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলেই হুঁশিয়ারি তাঁর৷ পুনর্নির্বাচনের দাবি তুলে প্রয়োজনে রাতভর ধরনা দেবেন বলেও সাফ জানিয়ে দিলেন নিশীথ প্রামাণিক৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
তারাপীঠের ‘বিদেশিনী’ বিপর্যয়ে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত মমতা
-
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালনেও জট! হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টে ‘কালীঘাট’ তৃণমূল
-
অন্নপূর্ণা, আবাস সময়মতো পাচ্ছেন না উপভোক্তারা! ৬ প্রকল্প নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের
-
হিমাঙ্কের নিচেও সচল থাকবে ইঞ্জিন! ভারতীয় সেনার জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল
-
‘ডিম থেরাপি’ থেকে বাঁচতে সঙ্গে রাখবেন আগ্নেয়াস্ত্র! কালীঘাটপন্থী কীর্তি-কথায় বিতর্ক