সাইন বোর্ড ভাঙা। চুরমার জানলার কাচ। বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। আর এই ঘটনা প্রকাশ্য আসতেই বিজেপির দুই নেতার মধ্যে বিবাদ (BJP Internal Conflict)। মণ্ডলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওই মণ্ডলেরই সভাপতির।
মণ্ডল সভাপতি রাজুর অভিযোগ, মনোজের অনুগামীরাই পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। এই অভিযোগেই শুক্রবার রাতে থানার যান মণ্ডল সভাপতি। থানা চত্বরেই বিজেপি সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রাজু মণ্ডল।
ঘটনা শুক্রবার রাতের। বিজেপি দক্ষিণ বিধানসভার বিজেপির ৪ নম্বর মণ্ডল সভপাতি রাজু চন্দ্র পার্টি অফিসে গিয়ে দেখেন, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। সামনে রাখা একটি ভাঙা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগের আঙুল বিজেপি সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীর দিকে ওঠে। মণ্ডল সভাপতি রাজুর অভিযোগ, মনোজের অনুগামীরাই পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। এই অভিযোগেই শুক্রবার রাতে থানার যান মণ্ডল সভাপতি। থানা চত্বরেই বিজেপি সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রাজু চন্দ্র। দু’জন দু’জনের দিকে আঙুল তুলে রীতিমতো তেড়ে যান ২ জনেই। থানা চত্বরে ঝামেলা করতেই ডিউটিরত এক অফিসার রেগে আগুন। দুই নেতাকেই ধমকে থানা থেকে বের করেন পুলিশ।
মণ্ডল সভাপতি রাজু মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী। তাঁর অভিযোগ, তৃণমূলী ট্রেন্ডে বালিঘাট থেকে তোলোবাজি করেন রাজু। আপত্তি জানালে মনোজের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মনোজের টোটো পুড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। শুক্রবার দুই নেতার বাকবিতণ্ডা বর্ধমানে রাজনীতিতে শোরগোল।
সর্বশেষ খবর
-
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ
-
কিশোরের গলায় সহপাঠীর ছুরি! এই কি আমাদের প্রার্থিত শিক্ষাব্যবস্থা?