শেখর চন্দ্র, আসানসোল: কম্বল কাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারির শারীরিক অবস্থার অবনতি। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হল বিজেপি নেতাকে। বুধবার সন্ধেয় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়। হৃদরোগের চিকিৎসার জন্য যে পরিকাঠামো দরকার, তা জেলা হাসপাতালে নেই। তাই বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার সিদ্ধান্ত। লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সে করে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
বুধবার সকাল থেকে শরীর অসুস্থ ছিল জিতেন্দ্রর। দুপুরে ভাল করে খাবার খাননি তিনি। বিকেল থেকে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিসিইউতে ভরতি করা হয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্ত্রী চৈতালি তিওয়ারি ও মেয়ে পল্লবী তিওয়ারি।
[আরও পড়ুন: মমতার ধরনামঞ্চে তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতি সৌরভের]
সর্বশেষ খবর
-
বর্জ্য থেকেই জ্বালানি! প্লাস্টিক দিয়ে এবার গ্যাস তৈরির পরিকল্পনা বিশ্বভারতীর
-
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ
-
আইএসএল জয়ের ম্যাচে রেফারি ‘কেনা’ ছিল! ইস্টবেঙ্গলের ‘মাস্টার’কে নিয়ে বিস্ফোরক পোস্ট অস্কারের
-
কিছুতেই শুকাচ্ছে না কান-নাকের পিয়ার্সিং, চিকিৎসককে জানানোর আগে এই ৫ টোটকা কাজে লাগাতে পারেন
-
সারারাত ঘেরাও থেকে দুপুরে ইস্তফা, ‘চাপে পড়ে পদত্যাগ’, দাবি সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষের