Sujoy Hazra

জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?

মামলাটি যেহেতু সরকারি সম্পত্তি তছরুপের তাই তা স্পেশাল কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ধৃতদের সশরীরে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সে দিন থেকেই মূল বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২২:৪৭

options
link
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। ফাইল ছবি।

জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি। মেদিনীপুর আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই চার্জশিটে সুজয় ছাড়াও নাম রয়েছে আরও ৪ জনের। যাঁদের মধ্যে ২ জনের নামে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মোট ১৫ পাতার চার্জশিট জমা পড়েছে আদালতে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, সরকারি সম্পত্তির অপব্যবহার ও প্রতারণা। জাল রবার স্ট্যাম্প তৈরি। নন-জুডিশিয়াল স্ট্যাম্পের কারচুপি। জালিয়াতি চুক্তিপত্র ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মামলাতে নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্ত সহায়ক সুমিত রায়ের। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে তাঁর কাছে। এ দিকে আরও আরও যুক্ত ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারির প্রয়োজন রয়েছে। তাই সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশের আবেদন জানিয়েছেন। তা মঞ্জুর করেছে আদালত।

Advertisement

অন্যদিকে মামলাটি যেহেতু সরকারি সম্পত্তি তছরুপের তাই তা স্পেশাল কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ধৃতদের সশরীরে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সে দিন থেকেই মূল বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, জুন মাসে জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন সুজয়। তাঁকে জিজ্ঞসাবাদ করেই উঠে আসে সুমিত রায়ের নাম। সুমিতের খোঁজে অভিষেকের বাড়ি হানা দেন শালবনি থানার তদন্তকারীরা। পরে মামলা যায় সিআইডির হাতে। গ্রেপ্তারের তিন মাসের মধ্যে জমা পড়ল চার্জশিট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.