প্রতিবেশী নেপাল বিপর্যয়ে অশনি সংকেত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও। সেখানকার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সেখানে যাবেন, তেমন ঘোষণা ছিলই। শনিবার দিনক্ষণ প্রকাশ্যে এল। আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন। তারপর তাঁর কালিম্পং যাওয়ার কথা।সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়ে জেলা প্রশাসনকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
শনিবার জানা গেল, আগামী মঙ্গলবার অর্থাৎ ৮ তারিখ তাঁর সফর। ওইদিন শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় বৈঠক করবেন। এরপর তিনি যেতে পারেন কালিম্পং।
সম্প্রতি নেপালে হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার জোড়া বিপর্যয়ের ভয়াবহতার সাক্ষী গোটা বিশ্ব। প্রতিবেশী দেশ হওয়ায় নেপালের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব উত্তরবঙ্গেও পড়বে বলে বড় আশঙ্কা। হিমবাহ গলা জল পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে কখন উত্তরবঙ্গকেও ভাসিয়ে নিয়ে যাবে, তা কেউ বলতে পারে না। এনিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। আর তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চান তিনি। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। শনিবার জানা গেল, আগামী মঙ্গলবার অর্থাৎ ৮ তারিখ তাঁর সফর। ওইদিন শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় বৈঠক করবেন। এরপর তিনি যেতে পারেন কালিম্পং।
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি পাহাড় ঘুরতে নয়, কাজের প্রয়োজনেই উত্তরবঙ্গে যাবেন। এই মন্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিদ্রুপ থাকলেও উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে, তা স্পষ্ট। ইতিমধ্যে একাধিকবার পাহাড় নিয়ে প্রশাসনিক বৈঠকে একাধিক ইতিবাচক পদক্ষেপ করেছেন। মুখ্যমন্ত্রীর আসন্ন সফরে উত্তরবঙ্গকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে নজর সবপক্ষের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো