মাদ্রাসা নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! জঙ্গি যোগ! হাসনাবাদের (Hasnabad) রামেশ্বরপুর হানা দিল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরিরিজম স্কোয়াড (এটিএস)। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে তৃণমূল নেতা আব্দুল্লা গাজীর বাড়িতে চলছে তল্লাশি। অভিযোগ, রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ অ্যাকাউন্ট এসেছে ওই নেতার অ্যাকাউন্টে। এই সংক্রান্ত তথ্য হাতে আসার পরই ওই তৃণমূল নেতার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেন এটিএসের আধিকারিকরা।
আরও পড়ুন:
অভিযোগ, বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
জানা যায়, একই অভিযোগে দু’বছর আগেও আব্দুল্লা গাজীকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ এটিএস (Uttar Pradesh ATS)। এখনও এই সংক্রান্ত মামলার তদন্ত চলছে। জানা যায়, নতুন করে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সে বিষয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে হানা দেন এটিএসের আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার ঘেরাটোপেই আব্দুল্লার বাড়িতে চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল নেতাকেও। অভিযোগ, বিদেশি অনুদানের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও সেই অর্থের ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আর্থিক লেনদেন, অনুদানের উৎস এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান বলে তদন্তকারী সূত্রের দাবি। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এটিএসের তরফে।
সাতসকালে এহেন তল্লাশি অভিযান ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে রামেশ্বরপুর এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে সকাল থেকে মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু হাসনাবাদ নয়, হাড়োয়া-সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে বলে খবর। উত্তরপ্রদেশ এটিএসের সঙ্গে ইডির আধিকারিকরাও তল্লাশি চালাচ্ছেন সূত্রের খবর।
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর