TMC

কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে ঋত শিবিরের কাউন্সিলররা, খড়গপুরে চাপানউতোর

এই কর্মসূচির পর থেকেই গোটা খড়গপুর শহরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিভ্রান্তি চরমে উঠেছে তৃণমূলের দুই শিবিরে থাকা সাধারণ কর্মীদের। কেউ কিছু বুঝে উঠতে পারছেন না, কি হচ্ছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:১০

options
link
কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে ঋত শিবিরের কাউন্সিলররা, খড়গপুরে চাপানউতোর
ফাইল ছবি।

বুধবার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের চিঠিতে সই করেছেন। সেই চিঠি ইতিমধ্যে মহকুমা শাসক থেকে শুরু করে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক-সহ পুরপ্রধান ও উপ পুরপ্রধানের কাছে জমাও হয়েছে। আর এই গোটা ব্যাপারটায় নেতৃত্বে ঋতব্রত তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান কাউন্সিলর প্রদীপ সরকার।এই আবহে শনিবার সন্ধ্যায় কালীঘাট তৃণমূলের (TMC) নেতা দেবাশিস চৌধুরীর উদ্যোগে একটি কর্মসূচিতে বিদ্রোহী কাউন্সিলরদের পাঁচজনকে দেখা গেল।

Advertisement

এই কর্মসূচির পর থেকেই গোটা খড়গপুর শহরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিভ্রান্তি চরমে উঠেছে তৃণমূলের দুই শিবিরে থাকা সাধারণ কর্মীদের। কেউ কিছু বুঝে উঠতে পারছেন না, কি হচ্ছে। যদিও এতে অবশ্য কোনও আশার আলো দেখছেন না খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ। তিনি বললেন, “আমি প্রতিবারের মত এবারেও গিয়েছিলাম। ওঁরা ওঁদের মত এসেছিলেন। ডাকা হয়েছিল নিশ্চয়ই। তবে এতে আমি কোনও কিছু আশা করছি না। সময় সব বলবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় তৎকালীন তৃণমূল যুব নেতা গৌতম চৌবের মৃত্যু দিবস উপলক্ষে অঙ্গীকার সভা হয়। আর এই সভার উদ্যোক্তা দেবাশিস চৌধুরী। সেই সভায় দেখা গিয়েছে বিদ্রোহী শিবিরের কাউন্সিলর অপূর্ব ঘোষ থেকে শুরু করে চন্দন সিং, রোহন দাস, প্রবীর ঘোষ ও আশা দোলুইকে। এঁরা শুধু উপস্থিত ছিলেন তাই নয়। গৌতম চৌবের নামে তৈরি শহিদ বেদীতে ফুলও দিয়েছেন। এই ব্যাপারে বিদ্রোহী কাউন্সিলরদের অন্যতম রোহন দাস বললেন, “দু’টি বিষয়কে এক করে দেখা ঠিক হবে না। আমরা কাউন্সিলর হিসাবে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি। আর শনিবার গিয়েছিলাম দলের এক নেতার স্মরণসভায়। আমাদের ডাকা হয়েছিল।” তাঁরা কোন দলে রয়েছেন ধোঁয়াশায় রেখে দিয়েছেন। এ দিকে বারবার ফোন করা হলেও ফোন ধরেন নি অপূর্ব ঘোষ ও চন্দন সিং। গোটা শহর এখন তাকিয়ে রয়েছে পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির দিকে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.