Digha

সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুশোভন দে। বয়স ২৮ বছর। তরুণীর নাম শিউলি নাথ দে। বয়স ২৩। তাঁরা পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বসন্তপুরের বাসিন্দা।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:৫৭

options
link
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ
প্রতীকী ছবি।

পুরনো দিঘার হোটেলে উদ্ধার দম্পতির দেহ। সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে স্বামীর দেহ। মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে মহিলাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। জোড়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুশোভন দে। বয়স ২৮ বছর। তরুণীর নাম শিউলি নাথ দে। বয়স ২৩। তাঁরা পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বসন্তপুরের বাসিন্দা। পরিবার ও হোটেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিঘায় বেড়াতে আসেন দম্পতি। ওঠেন পুরনো দিঘার একটি হোটেলে। বুধবার ছিলেন দিঘাতেই। রাতে সমুদ্র পাড়ে ঘোরাঘুরির পর ফিরে আসেন হোটেলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, বৃহস্পতিবার সকালে রুম থেকে তাঁদের কোনও সাড়া পাননি হোটেল কর্মীরা। সন্দেহ হতেই পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপর দু’জনের দেহ উদ্ধার হয়। সুশোভনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এবং তাঁর স্ত্রী শিউলির দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে খুন করে আত্মহত্যা করেছেন স্বামী। কিন্তু কেন? তা নিয়ে ধোঁয়াশা। দেহ উদ্ধারের পর তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়। সদস্যরা দিঘায় পৌঁছেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। দম্পতির মধ্যে কোনও অশান্তি ছিল কিনা, তা জানার চেষ্টা চলছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.