অর্ণব দাস, বারাসত: লটারিতে টাকা জেতার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হল যুবকের মৃতদেহ। শনিবার হাবড়ার শশ্মান সংলগ্ন এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, যুবকের লটারিতে জেতা টাকা, মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
মৃতের নাম কৃষ্ণপদ দাস (৩৩)। তাঁর বাড়ি হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ইতনা কলোনি এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপদ রেলের ঠিকাদারের অধীনে কাজ করতেন। লটারির টিকিট কাটারও নেশা ছিল তাঁর। শুক্রবার লটারিতে ৪৫ হাজার জিতেছিলেন। এর পর অন্যান্য দিনের মতো শনিবারও ভোর সাড়ে ৫টা নাগাদ কাজে যাওয়ার জন্য় নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। এর পর সকাল দশটা নাগাদ পরিবারের লোকজন জানতে পারেন হাবড়া শশ্মান সংলগ্ন এলাকায় জলাশয়ে পড়ে রয়েছে কৃষ্ণপদর দেহ। মৃতদেহ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: ‘ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে জড়িত অর্জুন সিং’, দলীয় সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক]
সর্বশেষ খবর
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!