এলাকায় বুনো শুয়োরের দাপট! ছয় বছরের ছোট্ট শিশুকে রাস্তায় একা পেয়ে তেড়ে এসেছিল একটি বুনো শুয়োর। ওই এলাকাতেই ভুলি নামে একটি সারমেয়র বাস। এলাকার লোকজনই তাকে খেতে দেয়। ওই ঘটনার সময় ভুলি কার্যত রক্ষাকর্তা হিসেবে ছুটে আসে। রীতিমতো বুনো শুয়োরের সঙ্গে লড়াই করে ভুলি। তার জন্যই তাড়া করে এসেও শিশুটিকে ছুঁতে পারেনি ওই হিংস্র পশু। তবে শুয়োরের হামলায় রক্তাক্ত, জখম হয়েছে ওই সারমেয়। বুনো শুয়োর ভুলির পেট ফুঁড়ে দিয়েছে বলে জানা গিয়েছে। ওই সারমেয় এখন চিকিৎসাধীন।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া পূর্ব মাদারিহাটে। ওই এলাকারই একটি বাড়ির পিছনে সম্প্রতি বুনো শুয়োর একাধিক সন্তান প্রসব করেছে। শাবকদের যাতে কেউ ক্ষতি না করে সেজন্য প্রাপ্তবয়স্ক শুয়োরটি এলাকার বাসিন্দাদের তেড়ে যাচ্ছে বলে খবর। দিন কয়েক আগে এলাকারই বাসিন্দা ঝুমা মণ্ডলের ছয় বছরের শিশুপুত্র সকলের নজর এড়িয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছিল। সেসময় বুনো শুয়োর বাচ্চাটিকে দেখে তেড়ে আসে। বুনোপ্রাণীটি বাচ্চাটিকে আঘাত করলে কতটা ক্ষতি হতে পারে? সেটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে প্রায় সকলের। কিন্তু তেমন কিছুই হয়নি।
কারণ, শিশুটির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় ঢুলি। ঢুলি এলাকারই সারমেয়। স্থানীয়দেরও অত্যন্ত পছন্দের। ঢুলিও মানুষজন ভালোবাসে। ঢুলিকে মাঝপথে ঢাল হয়ে দাঁড়াতে দেখে কিছুটা থমকে গিয়েছিল ওই বুনো শুয়োরটি। শেষপর্যন্ত ওই সারমেয়র উপরই হামলা চালায় সেটি। ঢুলিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। রাস্তার উপরেই শুরু হয় বুনো শুয়োর ও কুকুরের লড়াই। এদিকে কুকুরের ডাকাডাকিতে ওই শিশুর মা বাইরে বেরিয়ে ঘটনা দেখে আঁতকে ওঠেন। কোনওরকমে শিশুকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। কিন্তু বুনো শুয়োরটিকে তাড়ানো যায়নি। হামলা চালিয়ে কুকুরটির পেট ফুঁড়ে দেয় সে। রক্তাক্ত অবস্থাতেই ঢুলি লড়াই চালিয়ে যায়।
কিছু সময়ের মধ্যে লোকজন চলে আসে। রণে ভঙ্গ দিয়ে এলাকা থেকে পালায় ওই বুনো শুয়োরটি। কুকুরটির জন্যই ওই শিশু প্রাণে বাঁচল। এমনই মনে করছেন শিশুর মা ও অন্যান্যরা। ঢুলিকে বাঁচাতে শুরু হয়েছে চিকিৎসা। ভুলির প্রশংসায় পঞ্চমুখ পরিবেশ প্রেমীরা। সারমেয়র বিপদ অনেকটাই কেটে গিয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৭২ ঘণ্টাও কাটল না, চন্দ্রশেখরের পুনর্নিয়োগ বেআইনি বলল নোয়েলের টাটা ট্রাস্ট
-
ক্ষমতায় থাকার সময় অমর হওয়ার কৌশল ফাঁদে রাজারা, কোন কাজে লাগে তা?
-
নাকে-মুখে রক্তের দাগ! নিঠারি কাণ্ডে ‘বেকসুর খালাস’ সুরেন্দ্রর রহস্যমৃত্যুতে তদন্তের দাবি দাদার
-
ক্যানসার কেড়ে নিল প্রাণ, ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান
-
অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন রমেশ পওয়ার! হতে পারেন নির্বাচকও