BJP

সিপিএমকে ধন্যবাদ জানালেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক, কিন্তু কেন?

সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক। দুর্গাপুরের বিভিন্ন অংশের খারাপ রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ, আন্দোলন করছে সিপিএম। সেজন্য সেসব বেহাল রাস্তার খবর জানতে পেরে প্রশাসনের তরফে সেগুলি সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:১৪

options
link
সিপিএমকে ধন্যবাদ জানালেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক, কিন্তু কেন?
দুর্গাপুরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

“সিপিএম উপকার করছে।” এই বলে সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক। দুর্গাপুরের বিভিন্ন অংশের খারাপ রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ, আন্দোলন করছে সিপিএম। সেজন্য সেসব বেহাল রাস্তার খবর জানতে পেরে প্রশাসনের তরফে সেগুলি সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও রাস্তার গর্তে জল জমে থাকায় সেখানে মাছের চারা ছেড়ে প্রতীকী প্রতিবাদ করছে সিপিএম। আবার কোথাও রাস্তার কাদামাটিতে ধানের চারা রোপন করে প্রতিবাদ করা হচ্ছে। সেজন্য সিপিএমকে ধন্যবাদ জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তবে তাঁর এই বক্তব্যে পরক্ষে সিপিএমের প্রতি কটাক্ষও রয়েছে। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সিপিএম আর রাজ্যে ক্ষমতায় ফিরতে পারবে না। সিপিএম কোথাও নেই। এমনই কটাক্ষ করেছেন বিধায়ক। সেই সূত্রেই তৃণমূল আমলের রাস্তা খারাপের প্রতিবাদে সিপিএমের আন্দোলনকে স্বাগত জানিয়েছেন বিধায়ক। সিপিএমের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক। তাঁর দাবি, “ডায়নোসর আবার ফিরে আসতে পারে। সিপিআইএম আর নতুন করে বাংলায় ফিরে আসবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, “সিপিএমের এই আন্দোলনের পরেই আমাদের নজরে আসছে দুর্গাপুরের বিভিন্ন এলাকার রাস্তার সমস্যা। ফলে জেলাশাসক এবং মন্ত্রীকে বিষয়গুলি জানিয়ে রাস্তা সংস্কারের কাজ করানো সম্ভব হচ্ছে। সেই কারণেই সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, “কোথাও মাছ ছাড়া হচ্ছে, কোথাও রাস্তার উপর জল জমে রয়েছে। আবার কোথাও সেই জল-কাদার মধ্যে ধানের বীজ রোপণ করা হচ্ছে। আর এসবের মাধ্যমেই সামনে আসছে দুর্গাপুরের রাস্তার বাস্তব চিত্র।”

Advertisement

অন্যদিকে, সিপিএমের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে রাস্তার বেহাল দশা নিয়ে বারবার অভিযোগ উঠলেও স্থায়ী সমাধান হচ্ছে না। সেই কারণেই অভিনব পদ্ধতিতে আন্দোলনে নেমেছে তারা। বর্তমান প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.