জমি বিবাদের জের! ভাইয়ের উপর অ্যাসিড হামলা। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ দাদা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভাই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে ভয়ানক কাণ্ডটি ঘটেছে বারুইপুরে (Baruipur)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আটক করা হয়েছে অভিযুক্তদের।
আরও পড়ুন:
আহত যুবকের নাম টোটন খান। তিনি বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তাঁর দাদা মমতাজ খানের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল। যা নিয়ে আগেও তাঁদের ঝামেলা হয়েছিল। দিন কয়েক আগে টোটন ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল। কিন্তু প্রমাণের অভাবে বিষয়টি বেশি দূর এগোয়নি। শনিবার তা মারাত্মক আকার নেয়। অভিযোগ, ইদের দিনের সকালে ভাই টোটন ও তাঁর পরিবারের উপর অত্যাচার চালায় মমতাজ খানের পরিবার। অভিযোগ, রাতে মমতাজ খানের স্ত্রী বেবী খান, জামাই ভিকি ঘোষ, পাশের বাড়ির বাসিন্দা ইয়ারলি খান-সহ ছয় জন টোটন খানের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অ্যাসিড হামলা করা হয় বলেও অভিযোগ। বাড়ির কাছে টোটনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে টোটনকে রাতেই কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে ঘটনার পরই গ্রামেই আত্মগোপনের চেষ্টা করেন অভিযুক্তরা। তাঁদের আটকে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অভিযুক্তদের থানায় নিয়ে আসতে গেলে গ্রামবাসীদেরই একাংশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিচার্জ করে পুলিশ। অভিযুক্তদের রাতে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছে টোটনের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, বিশ্বকাপ চলাকালীন দিলেন ২ কোটি টাকা
-
বিধানসভায় ওবিসি আইন সংশোধনে ওয়াক আউট ‘ঋত তৃণমূলে’র, কারণ না বুঝে ভিতরে ৫ বিধায়ক
-
টাকা দিলেই দলে সুযোগ! সিএবি সদস্যের ‘তোলাবাজি’র প্রমাণ দিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি আইনজীবীর
-
আফগানিস্তানে কুখ্যাত ‘ডবল ট্যাপ’ হামলা পাক সেনার, শিশু-সহ অন্তত ৩৫ জনের মৃত্যু