Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Mithu Mukherjee Death

ভাঙল ‘মৌচাক’ জুটি! ‘কীভাবে নিজেকে সান্ত্বনা দেব…’, প্রিয় মিঠুর প্রয়াণে শোকস্তব্ধ রঞ্জিত মল্লিক

Ranjit Mallick and Rituparna Sengupta: সোমসকালে একের পর এক ফোন এসেছে রঞ্জিত মল্লিকের কাছে। মিঠু নেই- প্রথমটায় এই খবর বিশ্বাসই করতে পারেননি। নিজেকে খানিক সামলে নিয়ে কী জানালেন প্রবীণ অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:১১

options
link
ভাঙল ‘মৌচাক’ জুটি! ‘কীভাবে নিজেকে সান্ত্বনা দেব…’, প্রিয় মিঠুর প্রয়াণে শোকস্তব্ধ রঞ্জিত মল্লিক zoom
মিঠু নেই- বিশ্বাসই করতে পারছেন না 'মৌচাক' নায়ক রঞ্জিত মল্লিক।
Advertisement

১৯৭৪ সাল। অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ‘মৌচাক’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন রঞ্জিত মল্লিক ও মিঠু মুখোপাধ্যায়। সিনেমার পর্দায় সীতেশ-নীপার রসায়ন দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল দর্শকমহলও। এরপর সাড়ে পাঁচ দশক পেরলেও মিঠু-রঞ্জিতের ‘মৌচাক’ আজও দর্শকমনে গাঁথা। মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গে সেই বহুল চর্চিত জুটিতে আজ যতিচিহ্ন পড়ল। কিছুতেই মেনে নিতে পারছেন না রঞ্জিত মল্লিক।

“ওঁর সঙ্গে কাজের বহু সুন্দর স্মৃতি আজ মনে পড়ছে। ‘স্বয়ংসিদ্ধা’তে যা পার্ট করেছিল, তা ভোলার নয়। সত্য বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবীর সঙ্গে সমান ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করেছিল।…”

রবিবার রাতে ইহজগতের মায়া কাটিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠু মুখোপাধ্যায়। সেকারণেই সোমসকালে একের পর এক ফোন এসেছে রঞ্জিত মল্লিকের কাছে। মিঠু নেই, প্রথমটায় এই খবর বিশ্বাসই করতে পারেননি প্রবীণ অভিনেতা। রঞ্জিত মল্লিক জানালেন, “ভীষণ হৃদয়বিদারক! মন থেকে মেনে নেওয়া শক্ত। কারণ মিঠু আমাদের থেকে বয়সে অনেক ছোট। এরকম একটা খবর আমার কাছে আসবে, আমি ভাবিনি। কী বলব, সেটাই বুঝতে পারছি না। এতদিন একসঙ্গে কাজ করেছি আমরা, তাই আজ যখন খবরটা শুনলাম প্রথমে একটু বিশ্বাস করতে অসুবিধে হচ্ছিল। কীভাবে নিজেকে সান্ত্বনা দেব আমি বুঝতেই পারছি না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranjit Mallick Mourns Mithu Mukherjee, Recalls Mouchaak Memories
মিঠু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না রঞ্জিত মল্লিক।

সাত-আটের দশকে ‘শেষ পর্ব’, ‘মর্জিনা আবদুল্লাহ’, ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’-সহ একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন মিঠু মুখোপাধ্যায়। তবে রঞ্জিত মল্লিকের সঙ্গে ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’য় তাঁর রসায়ন সবথেকে বেশি নজর কাড়ে দর্শকের। স্মৃতির সরণিতে হেঁটে প্রয়াত মিঠুর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন রঞ্জিত মল্লিক। বর্ষীয়ান অভিনেতার মন্তব্য, “মিঠু অসাধারণ একজন অভিনেত্রী। ওঁর সঙ্গে কাজের বহু সুন্দর স্মৃতি আজ মনে পড়ছে। ‘স্বয়ংসিদ্ধা’তে যা পার্ট করেছিল, তা ভোলার নয়। সত্য বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবীর সঙ্গে সমান ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করেছিল। উত্তমদার (কুমার) সঙ্গে অসাধারণ কাজ করেছিল ‘মৌচাক’-এ। এছাড়াও একটা ছবি করেছিল। সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে আজকে। নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমার আর কিছুই নেই। একজন অসাধারণ অভিনেত্রী এবং ভালো মানুষকে হারালাম আমরা। বাংলা চলচ্চিত্রে ওঁর অবদান এবংস্মৃতি চিরকাল থেকে যাবে। যেখানে থাকুক শান্তিতে থাকুক। ওঁর আত্মা শান্তি পাক।”

“এক অদ্ভুত সম্মোহনী আকর্ষণ ছিল, যা খুব বেশি অভিনেত্রীর মধ্যে সচরাচর দেখা যায় না বলেই আমার মনে হয়। গালের একটা অদ্ভুত সুন্দর তিল আর দুটো টোল – এটাই বোধহয় তাঁকে অনন্য করে তুলেছিল। …” 

1. Mithu Mukherjee Dies: Ranjit Mallick, Rituparna Pay Tribute
মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা ঋতুপর্ণা সেনগুপ্তর।

মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্তও। অভিনেত্রী জানালেন, “অনেক অভিনেত্রীই আসেন, একটা দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে একসময় চলে যান। মিঠু মুখোপাধ্যায় তেমনই একজন অভিনেত্রী, যিনি হয়তো খুব বেশি কাজ করেননি, কিন্তু যতটুকু করেছিলেন তা আমাদের কাছে চিরকাল একটা অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে। তাঁর ‘স্বয়ংসিদ্ধা’, ‘আশ্রিতা’, ‘মৌচাক’-এর মতো ছবি, আরও অনেক ছবি সত্যিই দৃষ্টান্ত তৈরি করেছিল। এক অদ্ভুত সম্মোহনী আকর্ষণ ছিল, যা খুব বেশি অভিনেত্রীর মধ্যে সচরাচর দেখা যায় না বলেই আমার মনে হয়। গালের একটা অদ্ভুত সুন্দর তিল আর দুটো টোল – এটাই বোধহয় তাঁকে অনন্য করে তুলেছিল। তাঁর হেয়ারস্টাইল, তাঁর স্টাইল, তাঁর সেক্স অ্যাপিল, আর ছবির প্রতি তাঁর সম্পূর্ণ কমিটমেন্ট। একটা সময়, অনেক বছর পর যখন তিনি ‘আশ্রিতা’ ছবি দিয়ে ফিরে এসেছিলেন, তখন দেখেছিলাম কীভাবে বিজলী সিনেমায় হইহই করে মাসের পর মাস, প্রায় বছরখানেক ধরে হল ভর্তি ছিল – ছবিটা কখনও নামেইনি।”

ঋতুপর্ণা জানালেন, “দু’দিন আগেই একজন খুব ভালো পরিচালকের সঙ্গে আলোচনা করছিলাম- মিঠু মুখোপাধ্যায়কে কোনও ছবিতে আনা যায় কিনা, তাঁর সঙ্গে কোনও কাজের সুযোগ তৈরি করা যায় কিনা। আর ঠিক তার দু’দিন পরেই তিনি চলে গেলেন। কী আশ্চর্য! তাঁকে মনে করছিলাম বলেই হয়তো – এটাকেই বোধহয় বলে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের সংযোগ। ওঁর কাছ থেকে আরও কিছু কাজ, সান্নিধ্য পেলে ভালো লাগত। তবে তিনি চিরকাল ‘গ্ল্যামার গার্ল’ ইমেজেই থেকে যাবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.