Jackal

বেনজির উদ্যোগ রাজ্যের, শিয়ালের কামড়ে মৃতের পরিবারকেও আর্থিক সাহায্য ও চাকরি ঘোষণা

শিয়ালের সংখ্যা বৃদ্ধিতে জীব বৈচিত্র্য মজবুত হলেও তাদের দাপট এবং হামলায় সমস্যায় পড়েছে বনবিভাগ।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২১:৫২

options
link
বেনজির উদ্যোগ রাজ্যের, শিয়ালের কামড়ে মৃতের পরিবারকেও আর্থিক সাহায্য ও চাকরি ঘোষণা
পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলে বেঙ্গল ফক্স। ছবি: অমিতলাল সিং দেও

সন্ধ্যা নামলেই হুক্কা হুয়া ডাক পুরুলিয়ায় নতুন নয়। তা রঘুনাথপুর- সাঁওতালডিহি শিল্পাঞ্চল কিংবা বাঘমুণ্ডি-ঝালদার জঙ্গলপথ। এ যেন মানুষ-শিয়ালের সহাবস্থান! তাই গত এক বছর ধরে ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায় বেঙ্গল ফক্সের রীতিমতো তাণ্ডব চলছে। ফলে পশ্চিমবঙ্গে এই প্রথম শিয়ালের কামড়ে মৃত্যুর ঘটনায় ৫ লাখ টাকা আর্থিক সাহায্য ও চাকরি দিচ্ছে রাজ্য সরকার।

Advertisement

পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলে শিয়ালের কামড়ে মৃত্যু হয় ঝালদার ইচাগের বাসিন্দা প্রমীলা রজকের। বৃহস্পতিবার রাজ্য বনবিভাগের তরফে ওই ৫ লাখ টাকার আর্থিক সাহায্যের চেক নিহতের স্বামী দিলীপ রজকের হাতে তুলে দেবেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রমীলা দেবীর ছেলে জিতেন্দর রজক ওই ঝালদা বনাঞ্চলেই মাসিক ১২ হাজার টাকা বেতনে ফরেস্ট ভলান্টিয়ারের চাকরি পাবেন। চাকরির কথা ঘোষণা করবে বনবিভাগ। ফলে অরণ্য ভবনের রেজিস্টারে এই প্রথম নথিভুক্ত হল শিয়ালের হামলায় মৃত্যুর ক্ষতিপূরণ ও চাকরি। হাতি, বাঘ, বাইসনের হামলায় মৃত্যুতে চাকরি মিললেও শিয়ালের ক্ষেত্রে ছিল না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্য বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ইচাগ গ্রামের বাসিন্দা প্রমীলা রজকের মৃত্যু হয়। গত এক বছরে পুরুলিয়া বনবিভাগের ঝালদা, কোটশিলা, বাঘমুন্ডি ও কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর, কাশীপুর বনাঞ্চল মিলিয়ে শিয়ালের আঁচড় ও কামড়ে জখম হয়েছেন একশোর বেশি। মৃত্যু হয়েছে দু’জনের। এই জেলায় ক্ষুদ্র ও মাঝারি বন্যপ্রাণ গণনায় জেলা জুড়েই শিয়ালের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য।

Advertisement

ওই গণনাতেই মূলত দুটি প্রজাতির শিয়ালের হদিশ মিলেছে। যার মধ্যে বন্যপ্রাণ সংরক্ষণ শ্রেণীর শিডিউল একে থাকা এই বেঙ্গল ফক্স। এছাড়া সোনালি শিয়াল বা গোল্ডেন জ্যাকেল রয়েছে। বেঙ্গল ফক্স বিড়ালের আয়তনের মত হলেও ওই গোল্ডেন জ্যাকেলের শরীরের আয়তন কুকুরের মতো। এই বন্যপ্রাণের সংখ্যা বৃদ্ধিতে জীব বৈচিত্র্য মজবুত হলেও তাদের দাপট এবং হামলায় সমস্যায় পড়েছে বনবিভাগ। শিয়ালের জন্য আলাদাভাবে নজরদারিও চালাতে হচ্ছে বনদপ্তরকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.