ব্য়স্ত সময় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। বুধবারের দেউলমোড় এলাকার এই ঘটনার জেরে আপাতত কলকাতা-বর্ধমান (Burdwan) লেনে পুরোপুরি বন্ধ যানচলাচল। সার্ভিস রোড দিয়ে চলছে গাড়ি চলাচল। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
আরও পড়ুন:
বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে দ্রুত বেগে গাড়ি যাচ্ছিল। সেই সময় আচমকাই ধসে যায় গার্ডওয়াল। তা প্রথম নজরে আসে হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পার। তাঁরা ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহনের গতিপথের অভিমুখ বদলানোর ব্যবস্থা করেন। তাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে খবর।
এদিকে, এই ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মীরা। আপাতত ওই জায়গাটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি বন্দোবস্ত করা হবে। মেরামতি না হওয়া পর্যন্ত ফ্লাইওভারের কলকাতা-বর্ধমান লেনে যান চলাচল বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। তার ফলে তীব্র যানজটের শিকার হতে হবে যাতায়াতকারীদের।
জানা গিয়েছে, মাত্র মাসআটেক আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হয়েছে। সেই সময় ফ্লাইওভারের গার্ডওয়ালটি তৈরি হয়। স্থানীয়দের দাবি, হয়তো গার্ডওয়ালের নির্মাণ সামগ্রী অত্যন্ত নিম্নমানের ছিল। সে কারণেই এত অল্প সময়ের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সরকারি টাকার নয়ছয় হয়েছে বলেই অভিযোগ স্থানীয়দের। আর একটু এদিক ওদিক হলে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত বলেও দাবি কারও কারও। এভাবে আদতে সাধারণ মানুষের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে বলেও জানিয়েছেন অনেকে। যদিও এই ঘটনায় প্রশাসনিক আধিকারিকদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন ফ্লাইওভারের গার্ডওয়াল ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হাউস ওয়াইফ’ হলে, ‘হাউস হাজবেন্ড’ নয় কেন? অচলায়তন ভাঙার প্রস্তাব মাদ্রাজ হাই কোর্টের
-
দার্জিলিঙে বড়সড় বিপর্যয়, পাহাড় ভেঙে চাঁই ঢুকে চুরমার তাকদার হাসপাতাল
-
ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র, জামিনে মুক্ত সেই মার্কিন ভাড়াটে সৈনিক, ফিরলেন দেশেও!
-
ফিরছে শাহরুখ-সুস্মিতার নস্ট্যালজিয়া! দু’দশক পর ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েলের ইঙ্গিত পরিচালকের
-
‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে’, অভিষেককে নিশানা করে শুভেন্দুর তোপ, ‘চোরদের জেলে যেতে হবে’