Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Parivartan Yatra

রবীন্দ্রনাথের নাকের উপর সাঁটা পরিবর্তন যাত্রার স্টিকার! বিতর্কের মুখে কী সাফাই বিজেপির?

বেশ কয়েক মাস ধরেই বাংলার মনীষীদের অসম্মান করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রামকৃষ্ণ দেবকে অসম্মান করা হয়েছে! এবার সেই তালিকায় যোগ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির নাকের ডগায় কার্যত সাঁটা হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার! ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:১৮

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:১৮

options
link
রবীন্দ্রনাথের নাকের উপর সাঁটা পরিবর্তন যাত্রার স্টিকার! বিতর্কের মুখে কী সাফাই বিজেপির? zoom
এই বিতর্কিত ছবি নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement

বেশ কয়েক মাস ধরেই বাংলার মনীষীদের অসম্মান করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রামকৃষ্ণ দেবকে অসম্মান করা হয়েছে! এবার সেই তালিকায় যোগ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির নাকের ডগায় কার্যত সাঁটা হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রার (Parivartan Yatra) স্টিকার! ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিতর্কের মুখে সাফাই দিল বিজেপিও। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে।

জানা গিয়েছে, সাঁকরাইলের দক্ষিণ দুইলা হাইস্কুলের দেওয়ালে আঁকা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণণ, এপিজে আবদুল কালামের ছবি। স্কুলের পড়ুয়ারাই ওইসব ছবি এঁকেছিল। চলাচলের পথে সেসব ছবি দেখে পড়ুয়াদের আঁকার প্রশংসাও করেন সাধারণ মানুষজন। সেখানেই দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে, কার্যত নাকের ডগায় সাঁটা হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার! ওই ছবি সামাজিক মাধ্যমে দেওয়ার পরেই ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই ছবি দেখার পরেই নেটিজেনরা নিন্দার ঝড় তুলেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সোমবার রাতে সামাজিক মাধ্যমেই এই বিষয়টি নজরে এসেছিল। সেদিন স্কুল থেকে বেরনোর সময়ও বিষয়টি তাঁদের নজরে আসেনি। রাতেই এমন কাজ করা হয়েছে বলে অনুমান করা হয়েছে। জানা গিয়েছে, স্কুলের ভিতর সিসিটিভি থাকলেও বাইরে নেই। ফলে কে বা কারা এই ন্যক্কারজনক কাজের সঙ্গে যুক্ত? তাঁদের চিহ্নিত করা এখনও সম্ভব হয়নি। যদিও গতকাল, মঙ্গলবার সকালে স্কুলের সময় দেখা যায়, ছবির উপর ওই পোস্টার সাঁটা নেই! তাহলে কি রাতেই বিতর্ক দেখা দিতেই সকলের অগোচরে ওই স্টিকার খুলে নেওয়া হল? সেই প্রশ্নও উঠেছে।

এদিকে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তৃণমূলের হাওড়া জেলা সদর সভাপতি গৌতম চৌধুরীর বক্তব্য, “বিজেপি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বোঝে না। এরা আবার বাংলা দখল করতে আসছে। আগামী বিধানসভা নির্বাচনে এদের এই অপসংস্কৃতির জবাব বাংলার মানুষ দেবে।” ঘটনার নিন্দা করেছেন জেলার বিজেপি নেতাও। বিজেপির জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের বক্তব্য, “এটা তৃণমূলের বাচাল কর্মীদের কাজ। ওরা এই কাজ করে এখন বিজেপির ঘাড়ে দোষ দিচ্ছে। বিজেপি বাঙালি মনীষীদের অসম্মান করে না। তাঁদের সম্মানই করে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.