Bongaon

SIR আবহ, ভোটের আগে আদালতের অদূরেই মিলল শয়ে শয়ে আধার কার্ড! চাঞ্চল্য বনগাঁয়

কষ্টের অর্থ দিয়ে প্রতি বছর খেতে পটল চাষ করেন মাজেদ মল্লিক। নির্বাচনের আগে প্রতিবার ওই ব্যক্তির জমির পটল নষ্ট করে যায় দুষ্কৃতীরা! সামনেই বিধানসভা নির্বাচন। দিন কয়েক ধরেই আতঙ্কিত ছিলেন মাজেদ। সেই আশঙ্কাই সত্য হল। এবারও পটলের খেত নষ্ট করে গেল দুষ্কৃতীরা! মাথায় হাত ওই চাষির!

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২০:২৩

options
link
SIR আবহ, ভোটের আগে আদালতের অদূরেই মিলল শয়ে শয়ে আধার কার্ড! চাঞ্চল্য বনগাঁয়
পড়ে রয়েছে আধার কার্ড। তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র

এসআইআরে বাংলার লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিচারাধীন আছে লক্ষ লক্ষ নাম। সেই আবহে নির্বাচনের আগে শয়ে শয়ে আধার কার্ড উদ্ধার হল। তাও আবার আদালত চত্বর থেকেই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

বনগাঁ থানার টাউন হল সংলগ্ন সাহেব পুকুর এলাকা। আজ, শুক্রবার বেলায় ওই পুকুরপাড় এলাকায় প্রচুর সংখ্যায় আধার কার্ড পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ওইসব আধার কার্ড দেখতে পেয়ে ভিড় করেন সেখানে। চর্চা শুরু হয় স্থানীয়দের মধ্যে। শয়ে শয়ে আধার কার্ড পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায়। কোথা থেকে এল সেগুলি? সাহেবপুকুর এলাকার একপাশে বনগাঁ মহাকুমা আদালত এবং দুর্গা মহকুমা শাসকের অফিস রয়েছে। অর্থাৎ, ওই এলাকায় যথেষ্ট নিরাপত্তার কড়াকড়ি, নজরদারি থাকার কথা। কিন্তু তার মধ্যেও কীভাবে ওইসব আধার কার্ড ফেলে যাওয়া হল? সেই প্রশ্ন উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অনেক আধার কার্ড আধপোড়া রয়েছে। তাহলে প্রথমে লোপাটের জন্য আধার কার্ড পোড়ানোর চেষ্টা হয়েছিল? পোড়ানো সম্ভব হয়নি বলে ওই পুকুরপাড়ে ফেলে যাওয়া হয়েছে! স্থানীয়রা জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকা থেকে জাল আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আধার কার্ড উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কী আবারও বনগাঁতে সক্রিয় হয়েছে জাল পরিচয়পত্র তৈরির চক্র? নির্বাচনের আগে প্রশাসনের চাপে জাল আধার তৈরির কারবারিরা ভয় পেয়ে কি এই আধার গুলি পুকুরের পাশে ফেলে দিয়ে গিয়েছে?

Advertisement

খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। আধার কার্ডগুলি কি জাল? সেই প্রশ্নও উঠেছে। আধার কার্ডগুলি আসল নাকি নকল, যাচাই করছে প্রশাসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন