Advertisement
Advertisement
West Bengal Assembly Election

১৬ বছর পর ফের মুখোমুখি হিরণ-কোয়েল! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রচারে তৃণমূল সাংসদ?

শ্যামপুর কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলও তারকাখচিত প্রচারে ঝাঁপাচ্ছে। আগামী সপ্তাহেই কোয়েল, জুন, শতাব্দীদের প্রচাসূচি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:৫৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:৫৮

options
link
১৬ বছর পর ফের মুখোমুখি হিরণ-কোয়েল! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রচারে তৃণমূল সাংসদ? zoom
শ্যামপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক।
Advertisement

তারকা বনাম তারকা। ছাব্বিশের ভোটযুদ্ধে এমন লড়াইয়ের সুযোগ খানিকটা কমই। তবে সরাসরি রণক্ষেত্রে অবতীর্ণ না হলেও প্রচার ময়দানে মুখোমুখি তাঁরা হচ্ছেনই। এবার বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়কে পরীক্ষার মুখে ফেলেছে দল। গতবারের খড়গপুর আসন থেকে সরিয়ে তাঁকে এবার শ্যামপুর আসনের সৈনিকের ভূমিকা পালন করতে হচ্ছে। যেমন এক সিনেমা থেকে অন্য সিনেমায় চরিত্র বদল হয়, এও অনেকটা তেমনই। আর এহেন পদ্মপ্রার্থীর বিরুদ্ধে তারকাখচিত প্রচারেই ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, শ্যামপুরের তৃণমূল প্রার্থী নদেবাসী জানার হয়ে প্রচার করবেন একদা হিরণের পর্দার সঙ্গিনী কোয়েল মল্লিক! ফলে পর্দার জুটি ভেঙে খানখান হওয়ার ১৬ বছর পর আবার মুখোমুখি হচ্ছেন হিরণ-কোয়েল।

সেটা ছিল ২০১০ সাল। ‘মন যে করে উড়ু উড়ু’ নামে টলিউডে এক সিনেমা মুক্তি পেয়েছিল। নায়ক-নায়িকা ছিলেন হিরণ এবং কোয়েল। তার আগে অবশ্য ‘নবাবনন্দিনী’, ‘চিরসাথী’র মতো সিনেমায় তাঁদের জুটি হিট হয়েছিল। এরপর আর হিরণ, কোয়েল একসঙ্গে সিনেমা করেছেন কি না, অতি বড় সিনেপ্রেমীও মনে করতে পারেন না বোধহয়। সে যাই হোক, সেই হিট জুটি এবার ভোটযুদ্ধের ময়দানে। এর মাঝে বাংলা সিনেজগত বহু ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। হিরণ এখন বিজেপির বিধায়ক। কোয়েল তৃণমূলের রাজ্যসভার সাংসদ। নায়কের বিরোধী শিবিরে নায়িকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘মন যে করে উড়ু উড়ু’ সিনেমায় কোয়েল-হিরণ। ফাইল ছবি

নায়ক হিরণের এবার নতুন যুদ্ধক্ষেত্র শ্যামপুর। বিজেপি আবার শ্যামপুরকেই এবার পাখির চোখ করেছে। ইতিমধ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, ঝড়ঝাপটা সামলে জয়ের ব্যাপারে আবারও আশাবাদী। তৃণমূলও শ্যামপুরে নিজেদের প্রার্থী বদলেছে। গত ২১ বছর ধরে এখানে বিধায়ক ছিলেন প্রবীণ স্কুলশিক্ষক কালীপদ মণ্ডল। তিনিও ছিলেন শ্যামপুরেরই বাসিন্দা। তবে এবার শাসক শিবিরের প্রার্থী নদেবাসী জানা। হিরণের ক্যারিশমার সঙ্গে সঙ্গে পাল্লা দিতে নদেবাসীর প্রচারে একাধিক টলিউড তারকাকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। সেই তালিকায় পয়লা নম্বরে কোয়েল মল্লিকের নাম। ‌

শ্যামপুরের অন্যতম তৃণমূল নেতা তথা হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা বলেন, ”আমরা চেষ্টা করছি টলিউডের একাধিক নায়ক, নায়িকাদের নিয়ে এসে প্রচার অথবা জনসভা অথবা র‌্যালি করানোর। ৮ অথবা ৯ তারিখে আসার কথা রয়েছে কোয়েল মল্লিকের। এছাড়া জুন মালিয়া এবং শতাব্দী রায়কে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আশা করি, তাঁরা আসবেন।” ইতিমধ্যে সেখানে জনসভা করে গেছেন জনপ্রিয় গায়ক তথা তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.