বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসে ঝাড়গ্রামের রাজ কলেজ মোড়ে চবন লাল ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই স্মৃতি ফের একবার মনে করেই বৃহস্পতিবার নিজের দোকানেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন ঝাড়গ্রামের রাজ কলেজ মোড়ের বাসিন্দা বিক্রম কুমার সাউ। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সেই মুহূর্তের ছবি ও স্মৃতি সোশাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। এমনি এদিন ক্রেতাদের অন্য দিনের তুলনায় বেশি পরিমাণে ঝালমুড়ি দিচ্ছেন তিনি।
আরও পড়ুন:

বিক্রম কুমার সাউ বলেন, “প্রধানমন্ত্রী আমার দোকানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই মুহূর্তটা আমার কাছে খুবই স্মরণীয়। তাঁর জন্মদিনে নিজের দোকানে ছোট করে অনুষ্ঠান করে সেই স্মৃতি আবার মনে করলাম। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।” উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রাম সফরের সময় প্রধানমন্ত্রী নিজে কলেজ মোড়ের এই দোকানে থামেন এবং বিক্রম সাউয়ের তৈরি ঝালমুড়ির স্বাদ নেন। সেই মুহূর্তটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দোকানটি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে।

ঝাড়গ্রামের ছোট একটি চত্বর থেকে শুরু হওয়া এই ঝালমুড়ির চর্চা এখন দিল্লির রাজপথ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিক্রমের এই আন্তরিক শুভেচ্ছা বার্তাটি স্থানীয় মানুষ ও তাঁর অনুগামীদের নজর কেড়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আবহ ঝাড়গ্রাম জেলাজুড়ে। কোথাও কেক কেটে, কোথাও রঙোলি এঁকে, আবার কোথাও পুজো, ফল বিতরণ ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন বিজেপি নেতা কর্মীরা।
ঝাড়গ্রাম শহরের সাবিত্রী মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুজো দেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, রিমিঝিম সিং সহ বিজেপি নেতা-কর্মীরা। মহিলাদের অনেকেই লালপাড় সাদা শাড়ি পরে পুজোয় যোগ দেন। পাশাপাশি আদিবাসী নৃত্যের আয়োজনও করা হয়। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর দিন হিসেবে পালন করছি। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়া হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।”
এদিন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিজেপি কর্মীরা। জেলার বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানগুলিতে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কর্মসূচিও নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় ছোট অনুষ্ঠানের মাধ্যমে মিষ্টি বিতরণ করেন দলের নেতা কর্মীরা। গোপীবল্লভপুর বিধানসভার চাড়দা কালী মন্দিরে সন্ধ্যায় ১,০০০ প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের কর্মসূচি রয়েছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচিতে ব্যস্ত থাকেন বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা