Howrah

দীপ্সিতার কর্মসূচির পরই বালিতে আক্রান্ত সিপিএম, পার্টি অফিসে দেদার ভাঙচুর!

হাওড়ায় আক্রান্ত সিপিএম। মধ্যরাতে বাইকবাহিনীর তাণ্ডব, চলল পার্টি অফিস ভাঙচুর! একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চলল বালি ও বেলুড়ে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৪৯

options
link
দীপ্সিতার কর্মসূচির পরই বালিতে আক্রান্ত সিপিএম, পার্টি অফিসে দেদার ভাঙচুর!
তছনছ করা হয়েছে পার্টি অফিস। নিজস্ব চিত্র

হাওড়ায় আক্রান্ত সিপিএম (CPM)। মধ্যরাতে বাইকবাহিনীর তাণ্ডব, চলল পার্টি অফিস ভাঙচুর! একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চলল বালি ও বেলুড়ে। ঘটনা নিয়ে এলাকায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় সিপিএমের তরুণ মুখ দীপ্সিতা ধরের একটি দলীয় কর্মসূচি ছিল। তাঁর বক্তব্যের পরেই গভীর রাতে এই হামলা চলে। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে সিপিএম। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

পুজোর সময়ে বিভিন্ন জায়গায় সিপিএম স্টল দেয়। সেই স্টলে লেখা থাকে ‘শারদোৎসব’। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এবার স্টলে দুর্গাপুজো না লিখলে সিপিএমকে স্টল দেওয়া হবে না। সেই বক্তব্যের পরে পালটা সিপিএমের তরফেও বার্তা দেওয়া হয়েছে। বিতর্কও দানা বেঁধেছে। এবার হাওড়ার (Howrah) বালি চত্বরের একাধিক সিপিএম কার্যালয়ে হামলা চলল। ঘটনা নিয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Many CPM party office vandalized in Bali, Howrah
রাতে হামলা চালানো হয়েছে সিপিএমের একাধিক পার্টি অফিসে। নিজস্ব চিত্র

মঙ্গলবার রাত ১১টার পরে বালি, বেলুড় এলাকায় বাইক বাহিনী হানা দেয় বলে অভিযোগ। প্রায় ৬০ থেকে ৭০ জন দুষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায়। একের পর এক সিপিএম কার্যালয়ে ভাঙচুর চালানো হয় কার্যালয়ে। টিভি-সহ অন্যান্য আসবাবপত্রও ভাঙচুর চলে। তছনছ করা হয় চেয়ার, টেবিল। রাস্তায় ছুড়ে ফেলা হয় সিপিএমের দলীয় পতাকা, বইপত্র ও পুস্তিকা। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। প্রায় একঘণ্টা ওই তাণ্ডব চলে বলে অভিযোগ। মোট চারটি কার্যালয়ে ভাঙচুর চলে। হামলাকারীরা ওইসব কার্যালয়গুলির দরজা বাইরে থেকে তালাবন্ধ করে চলে যায়।

Advertisement

পরে সিপিএম নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই তালা ভেঙে ভিতরে ঢোকেন। বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের। সিপিএমের হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর মৈত্র বলেন, ‘‘রাতে ২০-২২টা বাইকে স্থানীয় বিজেপি নেতৃত্ব এসে বামেদের চারটি কার্যালয়ে ভাঙচুর চালায়। একটি কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।’’ অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে এই অভিযোগ মানতে চাওয়া হয়নি। স্থানীয় বিজেপি নেতা রাজা গোস্বামী বলেন, “বামেদের কার্যালয়ে আক্রমণের ঘটনা সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছি। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.