বৃষ্টি

রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা, জানুন কী বলছে হাওয়া অফিস

ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২০, ০৮:৫৩

options
link
রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা, জানুন কী বলছে হাওয়া অফিস

নব্যেন্দু হাজরা: কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। লুকোচুরি খেলছে মেঘ। কোথাও দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। যদিও এখনও পর্যন্ত ভারী বৃষ্টি হয়নি কোথাও। তবে হাওয়া অফিস বলছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে দু’বঙ্গের বেশ কয়েকটি জেলা। 

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলোয় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আজ দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘রিয়া বাঙালি ব্রাহ্মণ, সুশান্ত মামলা যেন এক বিহারীর সুবিচারের রূপ না নেয়’, মন্তব্য অধীরের]

 জানা গিয়েছে, আপাতত মৌসুমী অক্ষরেখার অবস্থান দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, খড়গপুর-এর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার টানেই জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রী। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: রাজ্য পুলিশে রদবদল, STF-এর দায়িত্বে বিনীত গোয়েল, CIF সামলাবেন অজয় নন্দা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন