ছুটির সকালে শান্তিনিকেতনে (Santiniketan) হইহই কাণ্ড! ভোরবেলা বোলপুরের প্রান্তিক এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। হোটেলে বসেই বোমা বাঁধা হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বম্ব স্কোয়াড, দমকল বিভাগকে নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তবে এই ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, রবিবার ভোরে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে প্রান্তিক সংলগ্ন একটি হোটেলে তাজা বোমা পাওয়া গিয়েছে। সংখ্যা অন্তত পঞ্চাশটি। ওই হোটেলটিতেই বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। পুলিশও এনিয়ে গোপন সূত্রে খবর পেয়েছিল। সেইমতো রবিবার ভোরে একটি টিম তৈরি করে ওই হোটেলে অভিযান চালায়। সেখান থেকে বোমার মশলা-সহ ৫০টি তাজা বোমা উদ্ধার হয়। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী এবং বম্ব স্কোয়াডের টিম সেখানে পৌঁছয়। দ্রুত বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে খবর।
জানা যাচ্ছে, রবিবার ভোরে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে প্রান্তিক সংলগ্ন একটি হোটেলে তাজা বোমা পাওয়া গিয়েছে। সংখ্যা অন্তত পঞ্চাশটি। ওই হোটেলটিতেই বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এই ঘটনায় সাতজনকে আপাতত আটক করা হয়েছে। এখানে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ। এসডিপিও রিকি আগরওয়াল জানিয়েছেন, ”আজ ভোরে এরকম একটা খবর পেয়েছিলাম আমরা। তার ভিত্তিতে বম্ব স্কোয়াড, দমকল বিভাগের কর্মীদের নিয়ে একটা টিম গঠন করে অভিযান চালাই। বেশ কয়েকটা বোমা উদ্ধার হয়েছে। নিষ্ক্রিয়করণের কাজ চলছে।” তবে জনবহুল এলাকায় যে হোটেলটি রয়েছে, তা বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। জেলা বিজেপির অভিযোগ, পুরপ্রধান সংগীতা দাসের স্বামী স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস। তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ঘনিষ্ঠ বলে অভিযোগ। তাঁর তত্ত্বাবধানেই ওই হোটেলটি রয়েছে। তাই বিজেপি এনিয়ে রাজনীতি শুরু করেছে।

শান্তিনিকেতনের হোটেল থেকে বোমা উদ্ধার, বোমা বাঁধার মতো ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিধানসভা ভোটের আগে বীরভূমের মতো জেলায় এভাবে এত তাজা বোমায় আরও বহু প্রশ্নই উঠছে। নাশকতার জন্যই কি হোটেলের আড়ালে বোমা তৈরি হচ্ছে? নাকি বাইরে থেকে বরাত পেয়ে বাংলায় বসে এসব সমাজবিরোধী কার্যকলাপ চলছে। এসডিপিও জানিয়েছেন, এই মামলার কিনারা করতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দ্রুত তদন্ত হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়
-
‘কাট’ বলার পরও উদ্দাম রোম্যান্স? কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!