বিপদের দিনে মানবিকতার বড় পরিচয় দিল ছোটরা। বিপর্যস্ত নেপালবাসীর দিকে সাহায্যের হাত বাড়াল খড়গপুর ২ ব্লকের বাড়বাঁশী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। টিফিনের খরচ বাঁচিয়ে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নেপালের পাশে দাঁড়াল। পড়ুয়াদের জমানো ১০ হাজার টাকা দু’দিন আগেই পাঠানো হয়েছে নেপাল সরকারের কাছে। ছোটদের এহেন উদ্যোগকে ধন্য ধন্য করছেন সকলে।
আরও পড়ুন:
বাড়বাঁশী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয় ‘নেপাল বন্যাত্রাণ তহবিল।’ তারপর থেকেই পড়ুয়ারা একটু একটু করে টিফিনের টাকা বাঁচিয়ে এই ত্রাণ তহবিলে জমা করতে শুরু করে। সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। কেউ দু’টাকা, কেউ এক টাকা, কেউ আবার পাঁচ টাকা দান করে। সেই বিন্দু থেকে সিন্ধু তৈরির মতো ধীরে ধীরে ১০ হাজার টাকা জমায়। সেই টাকাই দু’দিন আগে নেপাল সরকারের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।
গত ২৬ আগস্ট হড়পা বান ও হিমবাহ হ্রদ গলা জলে ব্যাপক ক্ষতি হয়েছে নেপালের। সেই ঘটনার পর বাড়বাঁশী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা প্রার্থনার সময় প্রধান শিক্ষক সকলের কাছে আহ্বান জানান বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানোর। প্রধান শিক্ষকের সায় পেয়ে কার্যত মানবিকতার নজির স্থাপন করল পড়ুয়ারা। গড়ে তোলা হয় ‘নেপাল বন্যাত্রাণ তহবিল।’ তারপর থেকেই পড়ুয়ারা একটু একটু করে টিফিনের টাকা বাঁচিয়ে এই ত্রাণ তহবিলে জমা করতে শুরু করে। সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। কেউ দু’টাকা, কেউ এক টাকা, কেউ আবার পাঁচ টাকা দান করে। সেই বিন্দু থেকে সিন্ধু তৈরির মতো ধীরে ধীরে ১০ হাজার টাকা জমায়। সেই টাকাই দু’দিন আগে নেপাল সরকারের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব মাইতি বললেন, ‘‘এই উদ্যোগের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক হল আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের টিফিনের খরচ থেকে টাকা বাঁচিয়ে সাধ্যমতো ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছে। তাদের এই ছোট্ট ত্যাগের মধ্যে রয়েছে বড় হয়ে ওঠার এক অসাধারণ শিক্ষা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী
-
লাইন এড়িয়ে আউটডোরের টিকিট কাটার টোপ! এসএসকেএমে জালচক্রের রমরমা, গ্রেপ্তার ৩
-
রক্তপাতহীন বই-হত্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসযজ্ঞ!
-
প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ভরসা বাড়ছে, এইমসের আদলে বঙ্গে এবার আয়ুর্বেদ হাসপাতাল!
-
‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে প্রশ্ন হাই কোর্টের