Biriyani shop firing case

দমদম সেন্ট্রাল জেলে বসেই শুটআউটের ছক, বারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি কাণ্ডে নয়া তথ্য

জেলে আলাপ হওয়া দুষ্কৃতীকে শুটআউটের সুপারি দিয়েছিল ধৃত সোনু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২২, ১৯:২৪

options
link
দমদম সেন্ট্রাল জেলে বসেই শুটআউটের ছক, বারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি কাণ্ডে নয়া তথ্য

অর্ণব দাস, বারাকপুর: দমদম সেন্ট্রাল জেলে বসেই বারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকানে গুলি চালানোর ছক কষে অভিযুক্ত। এমনকি জেলে আলাপ হওয়া দুষ্কৃতীকেই দেওয়া হয়েছিল শুটআউটের সুপারি। বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে সোনু রাজভরকে গ্রেপ্তার করে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সোনু কিছুদিন আগে পর্যন্ত দমদম সেন্ট্রাল জেলে ছিল। সেখানেই তার সঙ্গে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত সুজিত রাইয়ের আলাপ হয়। পরে তোলা আদায়ের জন্য বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে ফোন করেছিল সুজিত। কিন্তু ফোনে দু’জনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে ক্ষমতা দেখাতেই সুজিত জেলের বন্ধু সোনুকে সুপারি দেয়। তবে, এই কাজের জন্য কত টাকা দুজনের মধ্যে কি ডিল হয়েছিল তা এখনও জানতে পারেনি পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: অস্ত্রোপচারের সময় প্রসূতির মূত্রথলি কেটে ফেললেন চিকিৎসক! কড়া শাস্তির মুখে বালুরঘাটের নার্সিংহোম]

এবিষয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি (ক্রাইম) অজয় ঠাকুর বলেন, “শুটআউটের ঘটনায় অভিযুক্ত সোনু রাজভরকে বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও দুজন অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।”

Advertisement

প্রসঙ্গত, গত ১৬ মে বাইকে করে তিনজন দুষ্কৃতী বারাকপুর ওয়ারলেস মোড় সংলগ্ন জনপ্রিয় বিরিয়ানির দোকানে আসে। পরপর ৭ রাউন্ড গুলি চালায়। এই বাইকের পিছনে বসে ছিল ধৃত সোনু রাজভর। এই ঘটনায় জখম হন দোকানের কর্মী এবং একজন ক্রেতা। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

[আরও পড়ুন: ‘অতিরিক্ত লোভ আর উচ্চাকাঙ্ক্ষাই শেষ করে দিল মেয়েকে’, আক্ষেপ মঞ্জুষার মায়ের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.