শাহজাদ হোসেন, ফরাক্কা: মাদক পাচারের পর্দাফাঁস। রাজ্য পুলিশের এসটিএফের জালে চার যুবক। তাদের কাছ থেকে এক কেজি হেরোইন এবং একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হানা দিয়ে মাদক পাচারের পর্দাফাঁস করলেন তদন্তকারীরা।
গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফ মাদক পাচারের খবর পায়। সেই অনুযায়ী বেশ কয়েকজন আধিকারিক রবিবার সন্ধেয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ে হানা দেয়। প্রায় ঘণ্টাখানেক পর ওই এলাকায় চারজন যুবককে দেখতে পাওয়া যায়। একটি মোটর বাইকে চড়ে ওই এলাকায় আসে তারা। তাদের প্রথমে আটক করা হয়। শুরু হয় তল্লাশি। ধৃতদের কাছ থেকে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়।
[আরও পড়ুন: শুভেন্দুকে চাপে রাখতে নয়া কৌশল, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি বঙ্গ বিজেপির বিরোধী গোষ্ঠীর]
ধৃতরা হল রাজিবুল হাসান, তওবর শেখ, শেখ মতিবুর রহমান, সাহেব শেখ। ধৃত বছর ছাব্বিশের রাজিবুল অসমের বাসিন্দা। তওবর, শেখ মতিবুর, সাহেব প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। এই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে। ধৃতদের জেরা করা সমস্ত তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলেই খবর।
[আরও পড়ুন: ‘আমায় বিয়ে করবেন?’, বিমানবন্দরে ভক্তকে গোলাপ দিয়ে প্রস্তাব রোহিতের! ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা