Patharpratima

পাথরপ্রতিমায় ২ তৃণমূল কর্মাধ্যক্ষকে গণধোলাই! অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, ‘দীর্ঘদিনের দুর্নীতির ফল’

তাঁদের গাড়িচালক সুবিনয় পট্টনায়ককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৬:২৮

options
link
পাথরপ্রতিমায় ২ তৃণমূল কর্মাধ্যক্ষকে গণধোলাই! অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, ‘দীর্ঘদিনের দুর্নীতির ফল’
পাথরপ্রতিমায় দুই তৃণমূল কর্মাধ্যক্ষের গণপিটুনি ঘিরে চরম উত্তেজনা।

‘চোর চোর’ স্লোগান, তারপরেই শুরু হয় গণধোলাই! পাথরপ্রতিমায় দুই তৃণমূল কর্মাধ্যক্ষের গণপিটুনি ঘিরে চরম উত্তেজনা। ঘটনায় আহত হয়েছেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিবেক পোদ্দার ও খাদ্য কর্মাধ্যক্ষ শশাঙ্ক হালদার। একইসঙ্গে তাঁদের গাড়িচালক সুবিনয় পট্টনায়ককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

জানা গিয়েছে, বিডিও অফিসে যাওয়ার পথে রামগঙ্গা এলাকায় ওই দুই কর্মাধ্যক্ষকে ঘিরে প্রথমে উত্তেজনা তৈরি হয়। তাঁদের লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠে। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একদল তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতি থেকে গণধোলাইয়ের পর্যায়ে পৌঁছায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পাথরপ্রতিমা থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে দুই কর্মাধ্যক্ষকে গণধোলাইয়ের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল (যদিও সংবাদ প্রতিদিন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি) হওয়ায় এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা রয়েছে।
গাড়িচালক সুবিনয় পট্টনায়কের উপরও হামলার অভিযোগ উঠেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের পক্ষ থেকে ঘটনার পিছনে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জয়শ্রী সর্দার বাগ বলেন, “নতুন সরকার এসেছে। সকলে মিলেই পাথরপ্রতিমা ব্লকে উন্নয়নের কাজকর্ম সুষ্ঠুভাবে চলছে। তারপরও এমন ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।” বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাথরপ্রতিমা বিধানসভার বিজেপি কনভেনার নন্দলাল বারুইয়ের দাবি, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ মাত্র।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.