Electrocuted

পেটের টানে কাজ করতে গিয়ে বিপত্তি, হাইটেনশন তারে ঝলসে মৃত্যু ২ শ্রমিকের

নির্মীয়মাণ বহুতল থেকে পড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১০:৫৪

options
link
পেটের টানে কাজ করতে গিয়ে বিপত্তি, হাইটেনশন তারে ঝলসে মৃত্যু ২ শ্রমিকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটের টানে কাজ করতে যাওয়াই কাল। নির্মীয়মাণ বহুতল থেকে নিচে পড়ার সময় হাইটেনশন তারে ঝলসে গেল দুই শ্রমিকের শরীর। এই ঘটনায় শিলিগুড়ির অদূরে মাটিগাড়ায় তীব্র চাঞ্চল্য। সতর্কতামূলক ব্যবস্থা না নিয়েই বহুতল নির্মাণের কাজ চলছিল বলেই অভিযোগ স্থানীয়দের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকদের নাম সুরেশ বর্মন ও সঞ্জিত দাস। তাঁদের বাড়ি শিলিগুড়ির রানাবস্তি এলাকাতে। জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই নির্মীয়মাণ বহুতলের কাজ করার সময়ে আচমকা উপর থেকে নিচে পড়ে যান তাঁরা। নিচে থাকা বিদ্যুতের হাইটেনশন তারে সংস্পর্শে গিয়ে ঝলসে যায় তাঁদের দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর নগ্ন ছবি স্বামীকে পাঠিয়ে টাকা আদায়ের ছক! ফিল্মি কায়দায় যুবককে ধরল পুলিশ]

নির্মীয়মাণ বহুতলে কাজের সময় কীভাবে ওই দুই যুবক পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। নিছক দুর্ঘটনা নাকি চক্রান্ত করে কেউ তাঁদের ফেলে দিয়েছে তা তদন্তসাপেক্ষ বলেই দাবি পুলিশের। কঠিন বাস্তব মানতে পারছেন না মৃত সুরেশ এবং সঞ্জিতের পরিবারের লোকজন। দুজনেই ছিলেন পরিবারের একমাত্র রুটিরোজগারকারী। তাঁদের মৃত্যুতে স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়েছে সদ্য স্বজনহারাদের।

Advertisement

[আরও পড়ুন: টেলিফোন বুথ থেকে ৭ কলেজের মালিক, রকেট গতিতে উত্থান ডোমকলের বিধায়ক জাফিকুলের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.