WB Weather Update

বুধেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সঙ্গী ঝোড়ো হাওয়া! কবে কাটবে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১০:৩১

options
link
বুধেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সঙ্গী ঝোড়ো হাওয়া! কবে কাটবে দুর্যোগ?
বুধেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সঙ্গী ঝোড়ো হাওয়া!

গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ পরিবেশ। সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সন্ধ্যে হতেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি। তবে বুধবার সকাল থেকেই মুখভার আকাশের। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। য়ার প্রভাবে বাংলায় কয়েকদিন ধরেই চলছে দুর্যোগ। জানা যাচ্ছে, আজ অর্থাৎ বুধবার বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। পূর্ব বর্ধমান ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামিকালও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। হাওয়া অফিস সূত্রে খবর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এদিন ভারী বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। আবহাওয়াবিদরা জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার গোটা বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ফলে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোই ভালো। শুক্রবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.