West Bengal Weather Update

বসন্তেও বৃষ্টি-কাঁটা! সপ্তাহান্তে বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন থাকবে আবহাওয়া?

হোলির সকালে শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, তবে উষ্ণতা টের পাওয়া যাচ্ছে ভালোই। আগামী কয়েকদিন গরম আরও বাড়বে।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১২:৪২

options
link
বসন্তেও বৃষ্টি-কাঁটা! সপ্তাহান্তে বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন থাকবে আবহাওয়া?
বসন্তেও বঙ্গে বৃষ্টি-কাঁটা! বলছে আবহাওয়ার পূর্বাভাস। ফাইল ছবি

দোল-হোলি মিটতেই বঙ্গে তাপমাত্রার পারদ চড়চড় করে বাড়বে, তেমন পূর্বাভাস ছিলই। তা কিছুটা সত্যি করে বুধবার সকাল থেকেই শহরে উষ্ণতার আমেজ। তবে বসন্তেও বৃষ্টি-কাঁটা কিছুটা ভাবাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও সামান্য বৃষ্টি হতে পারে। তবে এর জেরে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টির আগে-পরে যথেষ্ট উষ্ণ আবহাওয়া থাকবে। শীতের আমেজ একেবারেই উধাও।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। উত্তর-পূর্ব অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে অবস্থান করছে। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস উত্তর-পশ্চিম ভারতে। এসবের জেরে শনিবার রাত থেকে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে মঙ্গল এবং বুধবারও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার রাত থেকে বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে মঙ্গল এবং বুধবারও।

উত্তরবঙ্গও ভিজতে পারে বৃষ্টিতে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তার পরবর্তী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Advertisement

মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন সামান্য বৃদ্ধির সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে, বড়সড় পরিবর্তন নেই। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.