২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে। তিনি জীবিত। অথচ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় নাম নেই তৃণমূল নেতার! তিনি শাসকদলের অঞ্চল চেয়ারম্যানের দায়িত্বে আছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় ওই এলাকার আরও তৃণমূল নেতার নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:
নাম বাদ যাওয়া তৃণমূল নেতার নাম তপন দেবনাথ। তিনি কুমারগ্রাম বিধানসভার ডাঙ্গি এলাকার ২২৩ নম্বর বুথের ভোটার। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম আছে। তবুও তালিকা বেরতেই দেখা গিয়েছে তাঁর নাম বাদ গিয়েছে। শাসকদলের অঞ্চল চেয়ারম্যানের নাম নেই বাদ পড়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের কোহিনুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায়।

বিএলও-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শাসকদলের নেতা। তাঁর অভিযোগ তিনি তৃণমূল করেন তাই বিএলও ইচ্ছাকৃতভাবে তাঁর নথিপত্র জমা দেননি। তপনবাবু বলেন, “এসআইআর (SIR in West Bengal) ফর্মে সমস্ত তথ্য লিখেছিলাম। ২০০২ সালের তালিকায় নাম আছে।স্বাভাবিকভাবেই সেই তথ্য উল্লেখ করেছিলাম। গতকাল আমি যখন তালিকায় দেখি আমার নাম বাদ গিয়েছে। বিএলওর সঙ্গে বিরোধী দলের লোকরা সারাদিন ঘোরাঘুরি করতেন। আমার অনুমান, আমার কাগজ গায়েব হয়ে গিয়েছে। বিএলওর গাফিলতি রয়েছে। এছাড়াও এমন ২৮ জন আছে, যাঁদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে তারপরও তাঁদের নাম বাদ গিয়েছে। নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে।” তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলতে চায়নি বিএলও। তিনি বলেন, “আমি কিছু জানি না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পোড়ানো হবে কুশপুতুলও
-
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে