দোলের দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির গোঘাটে (Goghat Accident)। মৃত ২। আহত কমপক্ষে ১২। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত দুই যুবকের নাম শ্রীমন্ত রায় (২৬) ও হেমন্ত ভুঁই(২৭)। তাঁদের প্রত্যেকেরই বাড়ি গোঘাটের সাওড়া এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার পিকআপ ভ্যান করে একদল যাত্রী পশ্চিম মেদিনীপুরের তাতারপুর থেকে চাঁচড় উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিপুরের করপুকুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তাতেই এই বিপত্তি! বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও টহলে থাকা পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
চিকিৎসক শ্রীমন্ত রায় ও শ্রীমন্ত ভুঁইকে মৃত বলে ঘোষণা করেন। কয়েকজনের চিকিৎসা কামারপুকুর হাসপাতালে হলেও বাকিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কী করে এই দুর্ঘটনা? স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। হাজিপুরের বাঁকের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। তাতেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে, ১০ ঘণ্টা জেরার পর বেরলেন অভিষেকের পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার