দোলের আগের রাতে মদের টাকা নিয়ে দুই বেয়াইয়ের মধ্যে বচসা থেকে প্রাণনাশ! এই ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার (Nadia) হরিণঘাটার নগরউখড়া মহাদেবপুর তালতলা পাড়ায়। মৃতের নাম সঞ্জীব দেবনাথ, বয়স মাত্র ২৮ বছর। জানা গিয়েছে, সঞ্জিত কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। দিন কুড়ি আগে ছুটিতে বাড়িতে এসেছেন। দোলের আগে মদের আসরে যান সঞ্জীব। সেখানে মাত্র ১০০টাকা নিয়ে বেয়াইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সোজা সঞ্জীবকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বেয়াইয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অসিত দেবনাথকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ সঞ্জীব দেবনাথের বাড়ির কাছেই একটি নার্সারির বাগানে বসেছিল মদের আসর। সেখানে মদ কেনার টাকার ভাগবাটোয়ারার মাঝে মাত্র ১০০ টাকা নিয়ে সঞ্জীবের সঙ্গে তাঁর বেয়াই অসিত দেবনাথের সঙ্গে বচসা শুরু হয়। তা ক্রমে হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, উত্তেজনার মাথায় অসিত একটি বেলচা দিয়ে সঞ্জীবের মাথায় আঘাত করে। পরে আবার তাঁর মাথায় আরেকটি বাঁশ দিয়ে আঘাত করা হয়। চিৎকার করে রক্তাক্ত সঞ্জীব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
আরও পড়ুন:
তাঁর চিৎকার শুনে সঞ্জীবের পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা সঞ্জীবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নগর গ্রাম মহাদেবপুর পুলিশ ফাঁড়ি পুলিশ। অভিযুক্ত বেয়াই অসিত দেবনাথকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ ফাঁড়িতে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বেয়াইদের মধ্যে এমন প্রাণঘাতী বচসায় সঞ্জীবের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। কেউ ভাবতেই পারছেন না, সামান্য ঝগড়াঝাঁটি থেকে এমন একটা ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ