বাংলার ‘বড়দিন’ আজ। আগামী ৫ বছর বাংলা শাসন করবে কে, তার ফয়সালা আজই হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিবেশের পাশাপাশি বঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) দিকেও নজর সকলের। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহভার ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে। সোমবার কালবৈশাখী, শিলাবৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দুই বঙ্গেই আজ ও মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতি ও শুক্রবার শুষ্ক আবহাওয়ার রাজ্যে।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও অসমের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। সোমবার সকাল থেকে মেঘ-রোদের খেলা চলছে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি শুরু হতে পারে বিকেলের পর থেকে।
ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।
কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদহে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের। সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে।
কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। ক্রমশ মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। রোদ উঠলে তেজ তীব্র হবে।আজ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৮ শতাংশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমাদের গেছে যে দিন! কলকাতায় এসেও হোটেলে ঠাঁই জনপ্রিয় টলি নায়িকার, মুখ ফিরিয়েছে কাছের মানুষ?
-
পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি
-
কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর
-
ব্রিকসে তারেককে আমন্ত্রণ জানায়নি ভারত? বিতর্কের মাঝেই মুখ খুলল নয়াদিল্লি
-
ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের