West Bengal Weather Update

দক্ষিণবঙ্গে কালবৈশাখী-শিলাবৃষ্টি! উত্তরের দুর্যোগ কাটবে কবে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

তাপমাত্রার ওঠাপড়ার সাক্ষী কলকাতা। আর কী জানাল আলিপুরের হাওয়া অফিস?

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৩:৩৮

options
link
দক্ষিণবঙ্গে কালবৈশাখী-শিলাবৃষ্টি! উত্তরের দুর্যোগ কাটবে কবে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। ফাইল ছবি

মাঝ বসন্তেও হাওয়ায় শীতল আমেজ কাটছে না। ঝড়বৃষ্টির জেরে মাঝে দিন দুই আগে তাপমাত্রায় বিরাট পরিবর্তন হয়েছিল বঙ্গে। কবে হবে হাওয়া বদল? হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি হবে সপ্তাহজুড়ে। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আর উত্তরের আকাশ থেকে এখনই দুর্যোগ কাটছে না। আরও কয়েকদিন সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরের পাঁচ পার্বত্য জেলায়। সপ্তাহান্তে আবহাওয়া খানিকটা বদলাতে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি পার্বত্য ছ’টি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার ও শনিবার আরও একদফায় ঝড়বৃষ্টি হতে পারে, দুর্যোগ বৃদ্ধির আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহান্ত অর্থাৎ শুক্র ও শনিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ – এই চার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

Advertisement

কলকাতায় আজ সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। দিনরাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। আগামী ৪৮ ঘন্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশ। এই কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার থেকে রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৫ শতাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন