কলকাতার রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আরও বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়ায় গরমের সঙ্গে বাড়বে অস্বস্তি। দক্ষিণবঙ্গজুড়ে বাড়বে তাপমাত্রা। বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আরও পড়ুন:
হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এদিন কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হবে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি । আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে। তবে ফের বদলাবে আবহাওয়া। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল