সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ছোট থেকেই আকাশ বড় টানত তাকে৷ আকাশে ওড়ার স্বপ্ন দেখত সে৷ আকাশকে জানার ইচ্ছা প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত তাকে৷ আর সেই ইচ্ছাশক্তির উপর ভর করেই এবার পুরুলিয়া থেকে সোজা মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উদ্দেশে পাড়ি দেবে অভিনন্দা৷ আকাশের গণ্ডি অতিক্রম করে মহাকাশকে জানার সুযোগ হাতছানি দিচ্ছে তাকে৷ এতদিনে তৃপ্তি পাবে তার মন৷ মিটবে মহাকাশ তার জ্ঞান-পিপাসা৷
[ আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টে, যুবককে নৃশংস ভাবে খুন করল স্ত্রী ]

জানা গিয়েছে, পুরুলিয়ার সেন্ট জেভিয়ার্স কনভেন্টের নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা ঘোষ, ছোট থেকেই মেধাবী৷ বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়তে থাকে বিজ্ঞানের প্রতি তার ভালবাসা৷ বাবা সজল ঘোষ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক৷ মা সুস্মিতা রায়চৌধুরিও শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা৷ বাবা-মায়ের তত্ত্বাবধানে ছোট থেকেই পড়াশোনার পরিবেশে বেড়ে ওঠে শহর পুরুলিয়ার তেলকল পাড়ার অভিনন্দা৷ চলতি বছর আন্তর্জাতিক সংস্থা সিলভার জোন ফাউন্ডেশন আয়োজিত সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে সে৷ ত্রিস্তরীয় এই পরীক্ষায়, প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে গোটা বিশ্ব থেকে ১৮ লক্ষ পরীক্ষার্থী৷ সেখানে পাশ করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় অভিনন্দা৷ সেখানে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে সে৷ দ্বিতীয় রাউন্ডে তার অষ্টম শ্রেণি বিভাগে গোটা বিশ্বে প্রথম স্থান পায় পুরুলিয়ার মেধাবী মেয়েটি৷ সেখান থেকে সে পৌঁছায় তৃতীয় তথা শেষ রাউন্ডে৷ এবং সেই রাউন্ডেও ভাল ফলাফল করে উত্তীর্ণ হয় অভিনন্দা৷ ৩ আগস্ট হয় পরীক্ষা, ১৫ আগস্ট বের হয় রেজাল্ট৷ আর সেখানেই মাত দেয় নবম শ্রেণির কিশোরী অভিনন্দা৷
[ আরও পড়ুন: গরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য রঘুনাথগঞ্জে]
মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি তার বাবা-মা৷ সজল ঘোষের কথায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ পেয়েছে অভিনন্দা৷ এই ভ্রমণের সমস্ত খরচ বহন করবে আমেরিকা সরকার এবং সিলভার জোন ফাউন্ডেশন৷ পূরণ হবে মেয়ের দীর্ঘদিনের স্বপ্ন৷ পরিবার সূত্রে খবর, ছোট থেকেই প্রচণ্ড জেদি অভিনন্দা৷ একবারে কোনও কাজ না হলে, হাল ছাড়ে না সে৷ করেই ছাড়ে৷ সেজন্য গত বছর ইংরাজি অলিম্পিয়াড থেকে ছিটকে যাওয়ায়, জেতার জেদ চেপে গিয়েছিল তার মনে৷ সেজন্যই এবছর সায়েন্স অলিম্পিয়াডে বসে সে৷ এবং সাফল্যের মুকুটে যুক্ত করে নয়া পালক৷
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার