পলাশ পাত্র, তেহট্ট: মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টের তেহট্টের কালীগঞ্জ থানার অন্তর্গত শেরপুরের দাসপাড়া এলাকায়৷ এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জেরে স্বামীকে নৃশংস ভাবে খুন করল এক মহিলা৷ মৃত যুবকের নাম তপন দাস, বয়স ৪৫৷ ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রী শিখা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়াল
[ আরও পড়ুন: রেললাইন দিয়ে যাওয়ার সময় ধাক্কা মারল ট্রেন, জলপাইগুড়িতে মৃত ১]
জানা গিয়েছে, ২৫ বছর আগে মুর্শিদাবাদের রেজিনগরের শিখা দাসকে বিয়ে করেন তেহট্টের শেরপুরের বাসিন্দা তপন দাস৷ কিন্তু পানের ব্যবসাদার তপনের সঙ্গে, প্রথম থেকেই অশান্তি লেগে থাকত শিখার৷ তাদের তিন মেয়ে হলেও স্বামী-স্ত্রী’র অশান্তি কমেনি৷ একটা সময় পর মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তপন৷ রোজ রাতে হাই ডোজের ঘুমের ওষুধ খেতেন৷ স্ত্রী’র উপর অকথ্য অত্যাচার চালাতেন৷ মারধর করতেন তিনি৷ যুগলের অশান্তিতে নাজেহাল অবস্থা ছিল প্রতিবেশীদের৷ পুলিশকে দেওয়া বয়ানে শিখা জানিয়েছে, শুক্রবার রাতেও তাকে মারধর করে তপন৷ কিন্তু দিনের পর দিন স্বামীর হাতে মার খেতে খেতে, ওইদিন সহ্যের বাধ ভেঙে যায় শিখার৷ বেশি করে ঘুমের ওষুধ খাইয়ে, গলায় দড়ি পেঁচিয়ে তপনকে খুন করে সে৷
[ আরও পড়ুন: ফুচকা নিয়ে বচসার জেরে গলার নলি কেটে খুন যুবক, বিষ্ণুপুরের ঘটনায় গ্রেপ্তার ১ ]
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল থেকে প্রথমে সব স্বাভাবিক থাকলেও, সাড়ে দশটা নাগাদ হঠাৎই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে শিখা৷ বলতে থাকে, তার স্বামী চোখ খুলছে না৷ ঘরে গিয়ে দেখা যায়, খাটের মধ্যে পড়ে রয়েছেন তপন৷ তবে তাঁর গলায় একটা দড়ি প্যাঁচানোর দাগ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তের পর তাঁরা জানান, স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছে তপনকে৷ এরপরই শিখাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তদন্তকারীরা৷ একটু চাপ পড়তেই কেঁদে নিজের দোষ কবুল করে শিখা৷ তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ খুনের সঙ্গে কোনও পরকীয়ার যোগ রয়েছে কিনা, তদন্তই করেন অফিসাররা৷ আর সেই তদন্তে নেমেই আসল সূত্রের খোঁজ মেলে৷ পুলিশ জানতে পারে, এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শিখা৷ সেই তার সঙ্গে মাসখানেক আগে তপনের ঝামেলাও হয়৷ খুনের পিছনে সেই যুবকের কোনও হাত রয়েছে কিনা এখন, সেই তদন্তই করচেন অফিসাররা৷
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?