টিটুন মল্লিক, বাঁকুড়া: ফুচকার দোকানে সামান্য বচসা৷ সেখান থেকে গলার নলি কেটে খুন এক যুবক৷ শুক্রবার সন্ধেবেলা বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মধুসূদন মাজি নামে ওই ফুচকাওয়ালা৷ যদিও ধৃতের পালটা দাবি, বন্ধুদের হাতেই খুন হয়েছেন ওই যুবক৷ ঘটনায় তাঁর কোনও হাত নেই৷ বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ৷
[আরও পড়ুন: বোমাবাজির অভিযোগে ধৃত কাউন্সিলর, প্রতিবাদে বিজেপির পথ অবরোধ নৈহাটিতে]
শুক্রবার সন্ধেবেলা৷ বিষ্ণুপুরের লালগড়ে মন্দিরে আড্ডা দিয়ে ফিরছিলেন ৭ যুবক৷ তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ৷ সকলেই বিষ্ণুপুর এবং আশেপাশের এলাকার বাসিন্দা৷ বাড়ি ফেরার পথে সামনের একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান তাঁরা৷ সেসময় আচমকাই ফুচকা বিক্রেতার সঙ্গে বচসা হয় মদ্যপ যুবকদের৷ এমনকী তাঁদের নিজেদের মধ্যেও ঝঞ্ঝাট শুরু হয় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷ এরপর হঠাৎই উদয় পাসোয়ান নামে বছর বাইশের এক যুবকের গলার নলি কেটে দেয় কেউ বা কারা৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনার পরই আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তাঁর বন্ধুরা৷ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদয়কে উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
উদয়ের বাড়ি বিষ্ণুপুর সংলগ্ন কুর্চিবাঁধে৷ রাত ন’টা নাগাদ উদয়ের বাড়ির সদস্যরা বিষ্ণুপুর থানায় ফুচকাওয়ালা মধুসূদন মাজির বিরুদ্ধে তাঁদের ছেলেকে খুনের অভিযোগ দায়ের করে৷ থানা ঘেরাও করা হয়৷ বেশ কিছুক্ষণ সেখানে বিক্ষোভের পর রাত হয়ে গেলে তাঁরা সেখান থেকে চলে যান৷ এরপরই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুরের ভাটপাড়ার বাড়ি থেকে মধুসূদনকে গ্রেপ্তার করে পুলিশ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই সাত বন্ধুর মধ্যে সকলেই ওই এলাকার বাসিন্দা, প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২এর মধ্যে৷ সেদিন তাঁরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে৷ অনেকের মত, ফুচকাওয়ালা নন, বন্ধুদের হাতেই খুন হয়েছেন উদয়৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
[আরও পড়ুন: যুবককে মারধর করেছে পাশের গ্রামের লোকজন, অভিযোগে রাস্তা কাটল প্রতিবাদীরা]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ