সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই করোনার (CoronaVirus) সঙ্গে অবিরাম লড়াই করে চলেছেন চিকিৎসকরা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই করোনার বলিও হয়েছে একাধিক চিকিৎসক। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন হাসপাতালে নিয়োগ করা হচ্ছে, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এবার চিকিৎসক নিয়োগ করবে সেনা হাসপাতাল। চু্ক্তির ভিত্তিতে ৮৯ জনকে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ -৮৯
১. জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার – ৬২
২.বিশেষজ্ঞ চিকিৎসক-২৭
শিক্ষাগত যোগ্যতা (জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার)- এমবিবিএস পাশরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
বেতন- এই পদে নিযুক্তদের মাসিক বেতন ৭৫০০০ হাজার টাকা।
[আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
শিক্ষাগত যোগ্যতা (বিশেষজ্ঞ চিকিৎসক)- এমবিবিএস উত্তীর্ণরা কোনও বিষয়ে স্পেশ্যালাইজেশন করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। ডিগ্রি থাকলে ১ বছরের অভিজ্ঞতা ও যাঁরা ডিপ্লোমা করেছেন তাঁদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
বেতন- এই পদে নিযুক্তদের মাসিক বেতন ৮৫০০০ হাজার টাকা।
আবেদন ও নিয়োগের পদ্ধতি- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই সেনা হাসপাতালে এই নিয়োগ করা হবে। ফলে আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউতে যোগ দিতে পারবেন আগ্রহীরা।
ইন্টারভিউয়ের তারিখ – ২১ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ওয়াক-ইন-ইন্টারভিউ।
আগ্রহী প্রার্থীরা সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েব সাইটে (https://bsf.gov.in) পেয়ে যাবেন ইন্টারভিউয়ের যাবতীয় তথ্য।
[আরও পড়ুন: নার্সিং পাশ করেছেন? বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, জেনে নিন খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গিয়েছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের দিব্যাঙ্গ যুবক